অপরাধ

ভেদরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ এক যুবক আটক

  জাগো কণ্ঠ ডেস্ক ৫ মে ২০২৬ , ৬:৩৫ পূর্বাহ্ণ

মাহাবুব তালুকদার:

চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে শরীয়তপুরের ভেদরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৩ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (৪ মে) দিবাগত রাত আনুমানিক ৯টার দিকে ভেদরগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড এলাকায় মহাসড়কে এ অভিযান পরিচালিত হয়।

আটক যুবক কবির সরদার (২৯) ভেদরগঞ্জ পৌরসভার গৈড্যা গ্রামের বাসিন্দা। তিনি আব্দুর রব সরদারের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোহাম্মদ ফারুক হোসেনের নেতৃত্বে একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে কবির সরদারকে আটক করা হয়। পরে তার ব্যবহৃত মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, মাদক নির্মূলে পুলিশের অভিযান জোরদার করা হয়েছে এবং এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

 

শ/মা/আই

আরও খবর: