দেশজুড়ে

ভেদরগঞ্জে জেলাপ্রশাসকের উদ্যোগে সমন্বিত কৃষি পরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়েছে

  জাগোকন্ঠ ৬ ডিসেম্বর ২০২২ , ১২:০৩ অপরাহ্ণ

ভেদরগঞ্জ, শরীয়তপুর প্রতিনিধিঃ

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় জেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে “এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না” শ্লোগানে প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নের লক্ষে সমন্বিত কৃষি পরিকল্পনা গ্রহণে কৃষি উপকরণ বিতরণ ও কৃষি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) ১১টা সময় ভেদরগঞ্জ উপজেলা শহিদ আক্কাস-শহিদ মহিউদ্দিন সভা কক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুরের জেলা প্রশাসক মো. পারভেজ হাসান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর খামার বাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মতলুবর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমামুল হাফিজ নাদিম, যোদ্ধা কালিন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মান্নান রাড়ি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল মোড়ল সহ উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, শিক্ষক, সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

সমন্বিত কৃষি পরিকল্পনা গ্রহণ সমাবেশের মূল প্রবন্ধ উপস্থাপন করেন, উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা ইসলাম।

কিভাবে পতিত জমি ও প্রতি ইঞ্চি জায়গা ব্যবহার করা যায়, সে বিষয়ে অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দদের বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। সমাবেশ শেষে উপজেলা কৃষি অফিস কর্তৃক কৃষি উপকরণ ও বিভিন্ন প্রজাতির শাক-সবজি, ফলের চারা, বীজ ও সার বিতরণ করা হয়।

আরও খবর: