অপরাধ

ভেদরগঞ্জে জাটকা ইলিশ ধরায় ১৭ জেলে আটক করলেন ইউএনও”

  জাগো কণ্ঠ ডেস্ক ২৫ জানুয়ারি ২০২৫ , ২:০৬ অপরাহ্ণ

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি

শরীয়তপুরের ভেদরগঞ্জে নিষিদ্ধ সময়ে পদ্মা নদীতে জাটকা মাছ ধরায় ১৭ জন জেলকে আটক করা হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধা ৬ টার সময় উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডলের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনার সময় তাদেরকে আটক করা হয়।

পরে ৩৭০ কেজি জাটকা ইলিশ ১ হাজার মিটার গুটলি জাল জব্দ করা হয়। পরে সখিপুর থানায় এসে রাত সাড়ে সাতটায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ৫ হাজার করে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জব্দ করা ৩৭০ কেজি জাটকা ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়েছে। গুটলি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে। এসময় ভেদরগঞ্জ উপজেলা মৎস্য অফিসের স্টাফ রা উপস্থিত ছিলেন।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল বলেন, উপজেলা প্রশাসনের বিশেষ অভিযানে আজ ১৭ জন জেলেকে গ্রেফতার করা হয়েছে। তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮৫০০০ টাকা জরিমানা করা হয়েছে। ও জব্দকৃত মাছ এতিমখানায় বিতরন করা হয়েছে। ও গুটলি জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

ভে/শ/আই

আরও খবর: