দেশজুড়ে

ভেদরগঞ্জে ইউনিয়ন পরিষদের দেয়ালে জয় বাংলা’ জয় বঙ্গবন্ধু’ লেখা!

  জাগো কণ্ঠ ডেস্ক ২৭ জানুয়ারি ২০২৫ , ৯:১৫ পূর্বাহ্ণ

ভেদরগঞ্জ, শরীয়তপুর প্রতিনিধি:

জয় বাংলা’ জয় বঙ্গবন্ধু’- শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে, -এমন একটি লিখনি শরীয়তপুর সখিপুরে উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের দেয়াল ও ৮৭নং আব্বাস আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেয়ালে লেখা হয়েছে।

রোববার রাতে ইউনিয়ন কার্যালয়ের সামনে দক্ষিণ পাশে “জয় বাংলা’ এ দেয়ালিকা লেখা হয়েছে।

এছাড়া প্রাথমিক বিদ্যালয়েটির দক্ষিণ পাশের মার্কেটোর পিছনের দেয়ালেও লেখা হয়েছে ‘জয় বাংলা, হাসিনা আসবে’ বাংলাদেশ হাসবে।

এ বিষয়ে স্থানীয়রা জানায়, সকালে ইউনিয়ন পরিষদে স্টাফ ও এলাকাবাসী বিষয়টি নজরে আসে। ইউনিয়ন পরিষদের অফিসের সামনের দেয়ালে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ” এমন লেখা দেখা যায়। কিছুক্ষণের মধ্যে আবার খবর আসে ৮৭নং আব্বাস আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়ালে লেখা ‘জয় বাংলা, শেখ হাসিনাতে ই আস্থা’।এছাড়া প্রাথমিক বিদ্যালয়েটির দক্ষিণ পাশের মার্কেটোর পিছনের দেয়ালেও লেখা হয়েছে ‘জয় বাংলা, হাসিনা আসবে’ বাংলাদেশ হাসবে!।

উত্তর তারাবুনিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ও ইউপি চেয়ারম্যান (প্যানেল) আকতার হোসেন আসামী বলেন, জয়বাংলা লেখাটি আমাদের নজরে এসেছে। এবং স্থানীয় বিএনপিসহ বিভিন্ন নেতৃবৃন্দ একটি বিক্ষোভ মিছিল বের করে। ও থানা থেকে পুলিশ এসে ছবি তুলে নিয়ে যায়।

এ বিষয়ে সখিপুর থানার ওসি মো. ওবায়দুল হক জানান, অভিযোগ পেলে কারা এমন ঘটনা ঘটাচ্ছে বিষয়টি তদন্ত করে দেখা হবে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভে/শ/আই

আরও খবর: