জাগোকন্ঠ ১৬ মে ২০২৩ , ১১:৪১ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক :
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক) এমপি’র মরদেহে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের মানুষ। কিংবদন্তি এ অভিনেতার লাশ আজ সকাল ৭.৫০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউ এস বাংলার একটি বিশেষ ফ্লাইট অবতরণ করে। সখান থেকে প্রথমে তার লাশ উত্তরা নিজ বাসায় নেওয়া হয়।
সকাল ১১ টায় জাতীয় শহীদ মিনারে সর্বস্তরের শ্রদ্ধা জ্ঞাপন এর জন্য নেওয়া হয়।
দুপুর ১.৩০ টায় BFDC তে ( চলচ্চিত্র সংশ্লিষ্ট গুণীজনের শ্রদ্ধা জ্ঞাপন ও জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। বিকাল ৫ টায় গুলশান কেন্দ্রীয় মসজিদে জানাজা নামাজ ( আজাদ মসজিদ) অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৭ টায় গ্রামের বাড়ি পাঠান বাড়ি, কালিগন্জ, গাজীপুরে জানাজা নামাজ শেষে পিতার কবরের পাশে দাফন করা হবে এ বীর মুক্তিযোদ্ধা ও কিংবদন্তি নায়ককে।
এসময় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয়
সহসভাপতি এম এ মিলন মিয়া, সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা মাজহারুল ইসলাম খোকন, এবিএম শফিউল আলম বুলু, মোজাম্মেল হক সরদার, মোঃ উমর ফারুক, জায়েদুল ইসলাম, মোঃ ফিরোজ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আহসান সিদ্দিকী, যুগ্ম-সাধারণ সম্পাদক চিত্র নায়ক জয় চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক উপকমিটির সদস্য ও সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক এফ রহমান রূপকসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ফুল দিয়ে মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
উল্লেখ্য, দেশবরেণ্য চিত্রনায়ক, ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুক ১৫ মে, সোমবার, স্থানীয় সময় সকাল ১০টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

















