আইন-আদালত

বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শ্রদ্ধা

  জাগোকন্ঠ ২০ আগস্ট ২০২২ , ৯:২৭ পূর্বাহ্ণ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (বার অ্যাসোসিয়েশন)।

সমিতির সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী মো. মোমতাজ উদ্দিন ফকির ও সম্পাদক অ্যাডভোকেট মো. আবদুন নূর দুলালের নেতৃত্বে শনিবার (২০ আগস্ট) পৌনে ১টার দিকে এ শ্রদ্ধা জানানো হয়। এদিন সকাল সাড়ে ৮টায় তারা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট কিছু বিপথগামী সেনাসদস্যের গুলিতে ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বাড়িতে সপরিবারে শহীদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

আরও খবর: