জাগোকন্ঠ ৮ জানুয়ারি ২০২৪ , ১২:৫৬ অপরাহ্ণ
নূর ই ইলাহী, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
দেওয়ানগঞ্জ পৌর শহরের চরকালিকাপুর এলাকার কৃষক আব্দুর রাজ্জাক মিয়ার বসত ঘর পুরিয়ে দিয়েছে দুবৃর্ত্তরা । আজ সকাল ৮ টায় ।
ভুক্তভোগী আব্দুর রাজ্জাক বলেন, আমাদের দূর সম্পের্কের আত্মীয় ছাবেদ মিয়ার সাথে দীর্ঘদিন থেকে জমি সংক্রান্ত ব্যাপারে পারিবারিক শত্রুতা । সেই শত্রুতার জেরেই আজ সকালে আমাদের বসত ঘরে প্রকাশ্যে আগুন লাগিয়ে দিয়েছে ছাবেদ ও তার লোকজন । এতে টিনের বাংলা ঘরটির ভিতরে থাকা আসবাবপত্র, হাড়ি পাতিল, কাপড় চোপড়, খাদ্য শস্য সহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে । পাড়া প্রতিবেশীরা এসে আগুন নিভিয়ে আমাদের রক্ষা করেছে। ভুক্তভোগী পরিবারের লোকজন আরো বলেন, অগ্নিকান্ডে আনুমানিক ১ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ।
স্থানীয় বাসিন্দা লুৎফর, হারুনুর রশিদ, বাবুল মিয়া, মতি মিয়া, সবুজ সহ আরো অনেকেই বলেন, শত্রুতা থাকতে পারে কিন্তু ঘরে আগুন লাগিয়ে দেওয়াটা অন্যায় হয়েছে বলে মন্তব্য করেন ।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস জাগো কন্ঠ ’কে বলেন, থানা পুলিশ অগ্নিকান্ডের ঘটনাস্থল তদন্ত করেছে । এখনো ভুক্তভোগি থানায় অভিযোগ দায়ের করেনি ।

















