জাতীয়

ঢাকায় পৌঁছেছেন বেলজিয়ামের রানি মাথিল্ডে

  জাগো কণ্ঠ ডেস্ক ৬ ফেব্রুয়ারি ২০২৩ , ৪:৩৫ পূর্বাহ্ণ

তিন দিনের সফরে ঢাকায় পৌঁছে‌ছেন বেলজিয়ামের রানী মাথিল্ডে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রানিকে বহনকারী বিমান অবতরণ করে। সেখানে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) দূত হিসেবে বাংলাদেশ সফরে এলেন রানি মাথিল্ডে।

সফরে রানি মাথিল্ডে দেশের একটি গার্মেন্টস ফ্যাক্টরি পরিদর্শন করবেন। সেখানে তিনি কর্মীদের সঙ্গে কথা বলে তাদের অবস্থান সম্পর্কে জানবেন। রানি ঢাকা লগোয়া নারায়ণগঞ্জে ইউনিসেফের একটি স্কুল পরিদর্শন করবেন। এর বাইরে তিনি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন, সেখানে তিনি তার ফোকাস এরিয়া নিয়ে নারী রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে আলাপ করবেন। এছাড়া তিনি খুলনায় যাবেন। সেখানে রানি ইউএনডিপির ওয়াটার সেক্টরের একটি প্রজেক্ট পরিদর্শন করে সেখান থেকে উপকৃতদের সঙ্গে কথা বলবেন। মালিল্ডে তাদের কাছে জানতে চাইবেন কীভাবে ওই প্রকল্প থেকে তারা সুবিধা পাচ্ছেন।