দেশজুড়ে

জামালপুরে হেডফোন কানে দিয়ে রেল লাইনে গেমস খেলার সময় ট্রেনে কাটা পড়লো দুই যুবক

  জাগোকন্ঠ ২২ জানুয়ারি ২০২৪ , ২:০০ অপরাহ্ণ

এস এম খোরশেদ আহম্মেদ(জামালপুর) প্রতিনিধি:

কানে ইয়ার ফোন দিয়ে রেল লাইনের উপর মোবাইল গেমস খেলার সময় জামালপুরের মেলান্দহে ট্রেনে কাটা পড়ে দুইজন নিহত হয়েছে। সোমবার বেলা ১২ টার দিকে মেলান্দহের রোকনাই এলাকা এ দুর্ঘটনা ঘটে।

নিহত রা হলেন- ওই এলাকার শাহাবুদ্দিনের ছেলে শাকিল আহমেদ (২০), শাহিদের ছেলে মজিবর রহমান (১৮)।
স্থানীয়রা জানান, দুপুরে রেল লাইনের উপরে বসে শাকিল ও মজিবর কানে ইয়ারফোন দিয়ে মোবাইলে গেম খেলছিলো। রেলের নিরাপত্তার দ্বায়িত্বে থাকা আনসার সদস্যরা তাদের সরে যেতে বললেও তারা সরে না যাওয়ায় ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমউটার ট্রেন তাদের উপর দিয়ে চলে যায়। এতে ঘটনা স্থলেই ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে তাদের মৃত্যু হয়

পুলিশ ঘটনা স্থলে এসে পরিদর্শন করছে। প্রাথমিক তদন্তে তারা মোবাইলে গেমস খেলার কথা জানিয়েছেন।