ক্যাম্পাস

জকসুর ভিপি ও জিএস জবি শিবিরের সভাপতি-সেক্রেটারী মনোনিত

  জাগো কন্ঠ ১২ জানুয়ারি ২০২৬ , ২:৩৭ অপরাহ্ণ

মাহমুদুল হাসান জবি প্রতিনিধি

আবারও জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারি হলেন জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম ও জিএস আব্দুল আলীম আরিফ। আজ সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় নতুন কমিটি ঘোষণা দেওয়া হয়। ২০২৬ সেশনের জন্য এ কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।

নতুন ঘোষিত এই কমিটিতে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন জকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক মো. ইব্রাহীম খলীল।

জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের অফিসে কমিটি গঠন করা হয়। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল সিবগাতুল্লাহ, আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী ও বিতর্ক সম্পাদক আসাদুল ইসলাম উপস্থিতিতে এই নতুন কমিটি গঠন করা হয়।

এদিকে ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয় “২০২৬ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নির্বাচন এবং সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক মনোনয়ন সম্পন্ন হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. রিয়াজুল ইসলাম এবং সেক্রেটারি হিসেবে আব্দুল আলীম আরিফ ও সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহীম খলীল মনোনীত হয়েছেন।

আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের নিয়ে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ।
২০২৬ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষ্যে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সর্বাধিক ভোটপ্রাপ্ত মো:রিয়াজুল ইসলামকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।”

আরও খবর: