অপরাধ

চোরাই অটোভ্যান বিক্রির সময় পুলিশের হাতে মেম্বারের ছেলেসহ আটক ৫

  জাগোকন্ঠ ২৪ জুন ২০২৪ , ৮:৪০ পূর্বাহ্ণ

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :

দেওয়ানগঞ্জ উপজেলার সানান্দবারী থেকে ছিনতাই হয়ে যাওয়া ব্যাটারীচালিতো ভ্যান উদ্ধার করে চর রাজিবপুর থানা পুলিশ। ছিনতাই হওয়া অটোভ্যান সম্পর্কে মোঃ আবুল কালাম আজাদ (৩০) বলেন, আমি আমার ছোট ভাই মোঃ তুষার মিয়া-কে ০১টি চার্জার অটোভ্যান কিনিয়া দেই। ১৬ জুন আমার ছোট ভাই তুষার অটোভ্যান দিয়ে যাত্রী নিয় সানন্দবাড়ীতে যায়।

সানন্দবাড়ী থেকে অপরিচিত দুইজন যাত্রী সেজে তারাটিয়া যাবে বলে আমার ছোটভাইয়ের অটোভ্যানে উঠে! যাত্রী সাজে বসে থাকা ঐ দুইজন রাত অনুমান ০৮.০০ ঘটিকার সময় আমার ছোটভাইকে দোকান থেকে সিগারেট আনতে বলে কৌশলে অটোভ্যান’টি চুরি করে নিয়ে যায়। আমার ছোটভাই আমাকে সংবাদ দিলে আমি সহ আমার পরিবারের লোকজন অটোভ্যানটি খোঁজাখুঁজি করি।

খোঁজাখুঁজি করতে থাকা অবস্থায় জানতে পারি, আমার বাটারী চালিত অটোভ্যান সহ কয়েকজন আসামী রাজিবপুর থানায় আটক রয়েছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে আমি, আমার ছোটভাই তুমার মিয়া সহ রাজিবপুর থানায় আমার অটোভ্যানসহ আসামীদের দেখতে পাই। আমার ছোটভাই তুষার মিয়া আটক আসামীদের মধ্যে যাত্রী সেজে উঠা দুইজনের মধ্যে আরিফ হোসেনকে চিনতে পায় এবং অপরজনের নাম মাইদুল ইসলাম বলে যানতে পারি। পরবর্তীতে জানতে পারি, আমার অটোভ্যানটি বিক্রি করাকালে রাজিবপুর থানার পুলিশ গোপন
সংবাদের ভিত্তিতে (১৭ জুন) রাত অনুমান ০৩.২০ ঘটিকার সময় রাজিব থানাধীন দক্ষিণ কাচারীপাড়া প্রসস্থ দীপাঞ্চল সিনেমা হলের সামনে ফাঁকা জায়গা থেকে দেওয়ানগঞ্জ উপজেলার কুমারের চরের রুস্তম আলীর ছেলে মোঃ রাজ অহম্মেদ (১৯), মোঃ রুবেল ছেলে মোঃ আরিফ হোসেন (১৮), কারখানা পাড়ার মোজাম্মেল হক বঙ্গ মেম্বরের ছেলে মাসুম (১৮), চর রাজিবপুর উপজেলার দক্ষিণ কাচারীপাড়ার জামাল উদ্দিন ছেলে মোঃ লিমন খান (২২), আজিম উদ্দিন ছেলে মোঃ শুভমিয়া
(১৮), আটক করে।

চর রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান বলেন’ আসামীদের কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।

আরও খবর: