অর্থনীতি

‘গোল্ডেন হার্ভেস্ট’ ই-কমার্স ব্যবসায় বিনিয়োগ করবে না

  জাগোকন্ঠ ২৯ আগস্ট ২০২২ , ৯:২১ পূর্বাহ্ণ

ই-কমার্স ব্যবসায় বিনিয়োগ না করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে খাদ্য ও আনুসঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ।

সোমবার (২৯ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত বছরের ৯ মার্চ ও ১৬ আগস্ট কোম্পানির ই-কমার্স ব্যবসায় বিনিয়োগের তথ্য জানিয়েছিল।

কোম্পানিটি জানায়, বর্তমানে দেশের অস্থির অর্থনৈতিক অবস্থার করণে ই-কমার্স ব্যবসায় বিনিয়োগ করার বুদ্ধিমানের কাজ হবে না বলে মনে করে কোম্পানির পরিচালনা পর্ষদ। তাই ইতোমধ্যে কোম্পানিটি ই-কমার্স ব্যবসায় বিনিয়োগ না করার সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে কোম্পানি জানিয়েছিল, ই-কমার্স ব্যবসায় ৫ কোটি টাকা বিনিয়োগের বিপরীতে ৪৫ শতাংশ শেয়ারের মালিকানা পাবে। গোল্ডেন হার্ভেস্ট ই-কমার্সের মাধ্যমে খাদ্য, মুদি, ওষুধ সরবরাহ, বুকিং ও টিকেটিং সেবা দেবে।