দেশজুড়ে

উপজেলা মহিলা বিষয়ক কতৃক শীর্ষ ওয়ার্কশপ সভা অনুষ্ঠিত।

  জাগোকন্ঠ ২৩ সেপ্টেম্বর ২০২৪ , ১০:৫৬ পূর্বাহ্ণ

গোসাইরহাট(শরীয়তপুর)প্রতিনিধি:

উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কতৃক বাস্তবায়নাধীন আইসিভিজিডি প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাব্বির সাজ্জাদ এর সভাপত্বিতে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক রাফিয়া ইকবাল, প্রকল্পের জেলা (কর্ডিনর -ডিসি) মোজাহিদুল ইসলাম শান্ত। উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা।

আরো উপস্থিত ছিলেন,সামন্তসার ইউনিয়ন চেয়ারম্যান আবদুর রব সরদার, নলমূড়ি ইউনিয়ন চেয়ারম্যান মাহফুজ হক মিঞা, আলাওলপুর ইউনিয়ন চেয়ারম্যান ওসমান বেপারী। এসময় মহিলা বিষয়ক উন্নয়নের তাদের কর্মদক্ষতার বিষয়ে এই প্রকল্প পরিচালকগন বিভিন্ন দিকনির্দশা প্রদান করেন।এসময় এই প্রকল্পের উপকারভোগী মিহলারাও উপস্থিত হয়ে তাদের অভিমত ব্যক্ত করেন। এছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আয়োজনে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর গোসাইরহাট শরীয়তপুর।

আরও খবর: