ক্যাম্পাস

ইবিতে চারুকলার ব্যবহারিক পরীক্ষায় উপস্থিতি ২৫ শতাংশ

  জাগো কণ্ঠ ডেস্ক ২৭ জুন ২০২৫ , ৮:১৮ অপরাহ্ণ

ওয়াসিফুর রহমান, ইবি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চারুকলার ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। এবছর ৭৬৪ শিক্ষার্থী আবেদন করেন যার মধ্যে ১৮০ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। যা মোট পরীক্ষার্থীর ২৫ শতাংশ।

শুক্রবার (২৭ জুন) বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র নজরুল কলা ভবনে ১০০ নাম্বারের পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

এবিষয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, গুচ্ছের ২৪ -২৫ সেশনের পরীক্ষার ধারাবাহিকতায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা সুসম্পন্ন হয়েছে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তিনি মনে করেন।

আরও খবর: