জাগোকন্ঠ ২ এপ্রিল ২০২৪ , ১১:১২ পূর্বাহ্ণ
কাজী ওবায়দুর রহমানঃ
আমেরিকা মেট্রো ওয়াশিংটন ডিসিতে প্রবাসীদেরকে নিয়ে আওয়ামী লীগের মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । গত (২৮ মার্চ) বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসি টাইম রাত ০৮টা ৩০ মিঃ এর সময় আমেরিকা ওয়াশিংটন ডিসিতে প্রবাসীদেরকে নিয়ে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের উদ্যোগে সভাপতি, মোঃ মাহমুদুন নবী বাকী এবং সাধারণ সম্পাদক, মোঃ শফিকুল আজম আজাদ এর নেতৃত্বে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠান করা হয়।
উক্ত, মত বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ বাংলাদেশের প্রধান বিচারপতি মাননীয়
মোঃ ওবায়দুল হাসান,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ হানিফ, পিপলস টেক লিঃ সিইও।বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,মোঃ আলমগীর হোসেন, চেয়ারম্যান,ফোবানা কমিটি।
প্রধান বক্তা,মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল আজম আজাদ।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন, মোঃ মাহমুদুন নবী বাকী, সভাপতি, মেট্রো ওয়াশিংটন, আওয়ামী লীগ।
অনুষ্ঠানের প্রধান বক্তা এবং মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, মোঃ শফিকুল আজম আজাদ বক্তব্যে বাংলাদেশের প্রধান বিচারপতি এবং এটর্নি জেনারেলকে লক্ষ্য করে বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে বঙ্গবন্ধু স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশের দুর্নীতি উপরে ফেলতে হবে! তা-নাহলে দেশের উন্নয়নকে গ্রাস করে ফেলছে!! প্রবাসীদের কি কি করণীয় ? আগামী প্রজন্মে কিভাবে বাংলাদেশকে আরো উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া যায়, আমরা আরো কিভাবে সাহায্য উপকার করতে পারি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নকে কিভাবে আরো বাস্তবায়ন করা যায় এবং দেশনেত্রী জনদরদী বিশ্বের নন্দিত মমতাময়ী ‘মা’ বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি, জননেত্রী শেখ হাসিনাকে আরো কিভাবে শক্তিশালী করা যায়
এ-ব্যাপারে আমাদের মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ সর্বসময় সজাগ দৃষ্টি থাকবে, “ইনশাআল্লাহ”
আরোও এসময়ে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনায় করেন,মোঃ রিমন সরদার, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ নেতা।


















