অপরাধ

মেয়েকে ইভটিজিং এর প্রতিবাদ করায় বাবাকে মারধর, থানায় মামলা

  জাগোকন্ঠ ৪ মার্চ ২০২৪ , ৩:৪৯ অপরাহ্ণ

মাহাবুব তালুকদার:

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলাধীন নারায়ণপুর ইউনিয়নের ইকরকান্দি গ্রামে এক মেয়েকে ইভটিজিং এর প্রতিবাদ করায় প্রতিপক্ষর হামলায় গুরুতর আহত হয়েছে বাবা মোহাম্মদ আলী। গত ২৫ ফেব্রুয়ারি বিকাল পাঁচটার সময় ইভটিজিংয়ের ঘটনাটি ঘটে।এরপর স্থানীয়রা তাদেরকে নিয়ে ভেদেরগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেওয়ার জন্য নিয়ে যায়। পরে মোহাম্মদ আলী হাসপাতালে পাঁচ দিন ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।

এ ঘটনায় ২৮ ফেব্রুয়ারি ইভটিজিং এর শিকার হওয়া নারী হৃদয় মাদবর (২১) ও আবুকালাম মাদবর (৪৬) দুজনকে আসামী করে ভেদরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার পর থেকেই আসামীরা পলাতক রয়েছে, তবে এখনো পর্যন্ত কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণপুরের বাসিন্দা আবু কালামের ছেলে হৃদয় মাদবর সে সবসময় মোহাম্মদ আলীর মেয়ে ও ছেলের বৌয়ের গোপনীয় জামা-কাপড় নিয়ে যেত এবং গোসল করার সময় ঝোপঝাড়ে লুকিয়ে গোসলের দৃশ্য দেখতো ও অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শন করে উত্যক্ত করত।

গত ২৫ ফেব্রুয়ারি হৃদয়কে হাতেনাতে তারা ধরতে সক্ষম হয়েছে। হাতেনাতে ধরার পর তার বাবা আবু কালাম এর কাছে হৃদয় কে টেনে নিয়ে যেতে চেয়েছিল মোহাম্মদ আলী ও তার মেয়ে এবং তার ছেলের স্ত্রী, কিন্তু ও আবু কালাম দূর থেকে দেখে মোহাম্মদ আলীর উপরে চড়াও হয়ে তাদের মেয়েকে সহ হৃদয় মিলে মারধর করে। ধারাল কাঠ-বাঘা দিয়ে পিটায়। পরবর্তীতে মোহাম্মদ আলী গুরুতর আহত হলে হাসপাতালে নিয়ে স্থানীয়রা ভর্তি করেন। হৃদয় তার ও তার ছেলের বউকেও অনেক মারধর করে। এ ঘটনায় স্থানীয়রা তিব্র ক্ষোভ জানিয়েছেন।

ইভটিজিং এর শিকার হওয়া ভুক্তভোগী নারী বলেন, আমাকে প্রায় গোসল করার সময় হৃদয় উত্তক্ত করত এবং আমার বিভিন্ন গোপনীয় কাপড়চোপড় নিয়ে যেত, আমি হাতেনাতে ধরি বিধায় আমার বাবাকেসহ ওর বাবা আবুকালাম এসে আমাকে মারছে। আমার বাবা হাসপাতালে ভর্তি রয়েছে, আমি এই ইভটিজিং ও অশ্লীল কর্মকাণ্ডের বিচার চাই।

স্থানীয় প্রতিবেশী ও প্রত্যক্ষদর্শী, মায়া, নাসিমা, অপু হাওলাদার ও মুক্তা বলেন, হৃদয় প্রায় অনেকের বাড়িতে গিয়ে এই আশপাশ থেকে উকি দিত এবং গোসল করার সময় তাকিয়ে থাকতো। সেদিন মোহাম্মদ আলীর মেয়েকে ইভটিজিং করছে ওরা তাকে হাতেনাতে ধরায় আবু কালাম সহ তার পরিবারের লোকজন মোঃ আলীর ওপর হামলা চালায় এই ঘটনা সত্যি। হৃদয় মোল্লার বিচার হওয়া দরকার হৃদয় মোল্লা এলাকায় ইভটিজিং, মাদক সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত। তাদের ৬ সদস্যর একটি গ্রুপও রয়েছে।

মোহাম্মদ আলী বলেন, আমার মেয়েকে প্রায় উত্যক্ত করত এ বিষয়ে প্রায় সময়ই আমি ওর বাবা-মাকে জানাইছি কিন্তু আবু কলাম ওরা আমাকে পাত্তাই দেয়নি। ঐদিন হঠাৎ হাতেনাতে ধরেছে আমার মেয়ে এবং আমার ছেলের স্ত্রী পরবর্তীতে আমি গিয়ে তাকে তার বাবার কাছে নেওয়ার জন্য চেষ্টা করি এর মধ্যেই তার বাবা আবু কালাম এসে আমাকে আমার মেয়েকে মারধর করে আমি এর সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে ভেদেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু মন্ডল বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে মামলায় দুজন আসামি রয়েছেন তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও খবর: