অপরাধ

বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের পর গৃহবন্দী করে রাখার অভিযোগ

  জাগোকন্ঠ ২ জানুয়ারি ২০২৪ , ১২:২৩ অপরাহ্ণ

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :
দেওয়ানগঞ্জের সানন্দবাড়ি সিলেট পাড়ায় এক মহিলাকে ধর্ষণ করে গৃহবন্দী করে রেখেছে ধর্ষক। ধ ধর্ষণের ঘটনা ঘটেছে গতকাল সোমবার রাত ১০ টায়। ধর্ষক ঐ এলাকার আতুয়ারের ছেলে নুরুন্নবী ।

ধর্ষিতা জানায়, নূরুন্নবীর সাথে আমার এক বছর ধরে ফোনে পরিচয়। গতকাল সোমবার বিকালে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে বের করে নিয়ে আসে। রাত ৯ টা পর্যন্ত এদিক সেদিক ঘোরাঘুরি করায়। এরপর বাড়ি নিয়ে যাওয়ার কথা বলে।রাস্তার পাশে ভুট্রা খেতে জোর্বর ধর্ষণ করে। তখনই আমি বুঝতে পারি সে আমাকে হয়তো বিয়ে করবে না।
আমাদের বাক-বিতণ্ডতা শুনে। এলাকার পথচারী লোকজন এসে জড়ো হয় এবং আমাদের উভয়কেই আপত্তিকর অবস্থায় দেখে ফেলে। এ সময় স্থানীয়রা আমাকে তার বাড়িতে নিয়ে আসে।
বিয়ের কথা বললে নুরুন্নবী পালিয়ে যায়।
আমি যেনো থানায় অভিযোগ করতে না পারি সেজন্য আমাকে এখন পর্যন্ত আটকে রেখেছে। ধর্ষণ কাজের সহযোগিতা করে নজরুল নামে এক ব্যক্তি।
এ দিকে বিষয়টি ধামাচাপা দিতে স্থানীয় ওয়ার্ড মেম্বার বাবুল আক্তার মরিয়া হয়ে পড়েছে।

আরও খবর: