Jahirul Hasan
প্রকাশ : Oct 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছাওলায় সামাজিক বনায়নের গাছ নিধন, ক্ষুব্ধ এলাকাবাসী, নীরব প্রশাসন

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগাছা উপজেলার ৫ নং ছাওলা ইউনিয়নের জলপাইয়ের বাজার থেকে ভক্তের বাজার পর্যন্ত সামাজিক বনায়নের গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে এসব গাছ কেটে সাবাড় করছে।

এলাকাবাসীর পাঠানো স্থিরচিত্র ও অভিযোগ থেকে জানা যায়, উপজেলা বন বিভাগের পরিচয়ধারী কিছু ব্যক্তি এবং স্থানীয় প্রভাবশালী মহলের যোগসাজশে নিয়মিতভাবে এই বনের গাছ কাটা হচ্ছে। যদিও সংশ্লিষ্টদের দাবি, সরকারি নিয়ম মেনে অনুমতি নিয়েই গাছ কাটা হচ্ছে। তবে স্থানীয়দের অভিযোগ, গাছ কাটার পর তার কোনো স্বচ্ছ হিসাব পাওয়া যাচ্ছে না।

স্থানীয় বাসিন্দারা জানান, ঝড়-বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগে একটি গাছ ভেঙে পড়লে সেই সুযোগ কাজে লাগিয়ে আশপাশের একাধিক সুস্থ ও জীবন্ত গাছ কেটে পাচার করে দিচ্ছে চক্রটি।

সবুজে ঘেরা এই সামাজিক বনায়ন দীর্ঘদিন ধরে পরিবেশের ভারসাম্য রক্ষা করে আসছিল। এভাবে গাছ কাটায় পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটছে বলে মনে করছেন সামাজিক বনায়নের সদস্য ও সাধারণ মানুষ।

ক্ষুব্ধ এলাকাবাসী অবিলম্বে এই অনিয়মতান্ত্রিক বৃক্ষ নিধন বন্ধে ঊর্ধ্বতন প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। একই সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন হঠাৎ দক্ষিণ আফ্রিকা ছাড়ছেন লাখ লাখ প্রবাসী

1

গ্রিন-স্মিথ জুটিতে পেছনে পড়ল বাংলাদেশ

2

শেষ বিশ্বকাপে নতুন লক্ষ্য কী, জানালেন কোহলি

3

আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি

4

সাত মাসে শিক্ষাক্ষেত্রে শৃঙ্খলা ও আত্মবিশ্বাস ফিরেছে : শিক্ষ

5

নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৫২, নিখোঁজ ২৫০০

6

আসামে বন্যায় মৃত বেড়ে ৮২, পানিবন্দি প্রায় দুই লাখ

7

জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্

8

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনায় স্পিকারের সঙ্গে বসছে ইসি

9

অর্ধশতাধিক দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্প

10

ব্রিকস সম্মেলনের ফাঁকে সিসির সঙ্গে মোদির বৈঠক

11

ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন

12

সংখ্যালঘু ভোটারদের উদ্দেশে শুভেন্দুর বার্তা ‘৬ অক্টোবর আপনাদ

13

চ্যাম্পিয়ন হওয়ায় স্পেনকে অভিনন্দন জানা‌লো বাংলাদেশ দূতাবাস

14

স্টেশনের ডিসপ্লে বোর্ডে সংখ্যার জায়গা হচ্ছে না. যুক্তরাষ্ট্র

15

মেসিকে আরেকবার ফেরাতে চাইছে আর্জেন্টিনা

16

সেপ্টেম্বর থেকে আবারও বাড়তে পারে স্মার্টফোনের দাম

17

‘বিশ্বকাপ বিক্রি করার সম্পদ নয়’, ফিফার পরিকল্পনার সমালোচনায়

18

পদত্যাগপত্রে যা লিখেছেন রাষ্ট্রপতি

19

স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি

20