শিক্ষা

স্কুলে ভর্তির আবেদন শুরু আজ

  জাগো কণ্ঠ ডেস্ক ১৬ নভেম্বর ২০২২ , ৪:৪৪ পূর্বাহ্ণ

২০২৩ সালের জন্য সরকারি ও বেসরকারি স্কুলগুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির আবেদন শুরু হচ্ছে বুধবার (১৬ নভেম্বর)। চলবে ৬ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আবেদন প্রক্রিয়া শেষে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। সরকারি স্কুলে ভর্তির লটারি হবে ১০ ডিসেম্বর। আর বেসরকারি স্কুলের লটারি ১৩ ডিসেম্বর। ভর্তির যাবতীয় কাজ শেষ করা হবে ২৮ ডিসেম্বরের মধ্যে। 

গত সোমবার (১৪ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করে।

সরকারি বিদ্যালয় : ঢাকা মহানগরীর সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলো তিনটি ভিন্ন গ্রুপে বিভক্ত থাকবে। আবেদনের সময় একজন শিক্ষার্থী একটি গ্রুপের পাঁচটি বিদ্যালয় নির্বাচন করতে পারবে। এখান থেকে লটারির মাধ্যমে একটি বিদ্যালয় নির্বাচন করা হবে।

ডাবল শিফটের প্রতিষ্ঠানের ক্ষেত্রে উভয় শিফট পছন্দ করলে দুটি পছন্দক্রম সম্পন্ন হয়েছে বলে বিবেচিত হবে। একই পছন্দক্রমের বিদ্যালয় কিংবা শিফট দ্বিতীয় বার পছন্দ করা যাবে না।

বেসরকারি বিদ্যালয় : ঢাকা মহানগরীর বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে প্রতিষ্ঠান সংলগ্ন কমপক্ষে একটি এবং সর্বোচ্চ তিনটি প্রশাসনিক থানা ক্যাচমেন্ট এরিয়া হিসেবে নির্ধারণ করা যাবে।

আরও খবর: