জাগোকন্ঠ ১১ মে ২০২৩ , ১০:২৯ পূর্বাহ্ণ
জামালপুর জেলা প্রতিনিধি:
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের ক্রয়কৃত ট্যাব হতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা সরকারি এমপিও ভুক্ত বিদ্যালয় সমূহের ৯ম ১০ম শ্রেণী মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ২০৪ টি ট্যাব বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে, ১১মে বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়াম হল রুমে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আবুল কালাম আজাদ এম পি জামালপুর -১ আসন ও সভাপতি পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , সোলায়মান হোসেন চেয়ারম্যান দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ।
শেখ মোহাম্মদ নুরুন্নবী অপু মেয়র দেওয়ানগঞ্জ পৌরসভা।
আবুল কালাম আজাদ সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ দেওয়ানগঞ্জ উপজেলা শাখা , শাহজাহান আকন্দ সাধারণ সম্পাদক দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, বাবু শ্যামল চন্দ্র ধর অফিসার্স ইনচার্জ দেওয়ানগঞ্জ মডেল থানা ।
সভাপতিত্ব করেন কামরুন্নাহার শেফা দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ।পরে ৪ জন কৃষক এর মাঝে ধান মাড়াই কল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।







