দেশজুড়ে

ভেদরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

  জাগো কন্ঠ ৭ নভেম্বর ২০২৫ , ২:৪৫ অপরাহ্ণ

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। শুক্রবার বিকেলে ৪ টার দিকে শরীয়তপুর -৩ আসনের বিএনপির মনোনিত প্রার্থী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নূরউদ্দিন আহম্মেদ অপুর ব্যবস্থাপনায় ও ভেদরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাবিবুর রহমান রতন তালুকদারে নেতৃত্বে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে ।

এসময় উপজেলা সামনে থেকে একটি বিশাল র‌্যালি বের হয়ে শরীয়তপুর- চাঁদপুর মহাসড়কসহ ভেদরগঞ্জ বাজারের সড়ক প্রদক্ষিণ করে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে র‌্যালী শেষে হয়। পরে থানা বিএনপির অফিস কক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌরসভার বিএনপি আহ্বায়ক ছায়েদুর রহমান হাওলাদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেদরগঞ্জ থানা বিএনপির আহবায়ক, আলহাজ্ব হাবিবুর রহমান রতন তালুকদার।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপির সাবেক সভাপতি আবুল হাসেম ঢালী, থানা বিএনপির সাবেক সাধারন সম্পাদক কামরুল হাসান ভুট্টা মজুমদার, থানা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য আসলাম মাঝি, থানা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য আক্তার হোসেন রাড়ী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি এম এ কাইউম চুন্নু মুন্সি, থানা বিএনপির সদস্য আনিছুর রহমান স্বপ্ন, পৌরসভার বিএনপি আহ্বায়ক কমিটি সদস্য, এখলাজ উদ্দিন বেপারী,সদস্য রাশেদা গনি, যুবদলের সাধারণ সম্পাদক মোঃ ফারুক তালুকদার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ সেলিম হাওলাদার, সাধারণ সম্পাদক কামাল রাড়ী, মহিষার ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি আকবর হোসেন সিকদার,ভেদরগঞ্জ থানা ছাত্রদলের আহ্বায়ক, ইমরান খান, ছয়গাঁও ইউনিয়ন বিএনপি নেতা জুয়েল সিকদার, মহিষার ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক হাসান, মহিষার ইউনিয়ন বিএনপি নেতা মোঃ কবির মুন্সি, মহিষার ইউনিয়ন যুবদলের নেতা আক্তার হোসেন খান, মহিষার ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ সুমন, ভেদরগঞ্জ থানা যুবদলের নেতা আসাদ ঢালী, ভেদরগঞ্জ পৌরসভার ছাত্র দলের সভাপতি, আলাল বেপারী, ভেদরগঞ্জ পৌরসভার ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক পন্নি কাজী সহ থানা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আরও খবর: