জাগো কন্ঠ ২৯ জুলাই ২০২৫ , ২:০৬ অপরাহ্ণ
মাহমুদুল হাসান,জবি প্রতিনিধি
সোমবার (২৮ জুলাই) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির সাধারণ সভায় নতুন কমিটি গঠন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগ এর ১৯-২০ সেশনের শিক্ষার্থী সোলায়মান খান সভাপতি ও ফিন্যান্স বিভাগের ২০-২১ সেশনের অম্রিতা সাহা প্রিয়া সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হোন।
মঙ্গলবার (২৯ জুলাই) সদ্য নির্বাচিত ক্লাবের সভাপতি প্রেস রিলিজে বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন, ফটোগ্রাফিক সোসাইটির এর সভাপতি নির্বাচিত হওয়ায় আমি আনন্দিত এবং কৃতজ্ঞ। প্রতিষ্ঠার পর থেকেই আমরা বিশ্ববিদ্যালয়ে ফটোগ্রাফি বিষয়ক শিল্পের বিকাশে কাজ করে যাচ্ছি। ফটোগ্রাফিক সোসাইটি এর নানা পদক্ষেপের ফলে ক্যাম্পাসে একটি ইতিবাচক ফটোগ্রাফি সংস্কৃতি গড়ে উঠেছে। আমরা অতিদ্রুত ৩ দিন ব্যাপী একটি ফটোগ্রাফি বিষয়ক কর্মশালা আয়োজনের মাধ্যমে আমাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছি, যা আমাদের সদস্যদের ফটোগ্রাফি সম্পর্কিত জ্ঞানের পরিসর উন্মোচিত করবে এবং দক্ষতা বৃদ্ধি করবে। আমাদের সামনে আরো অনেক পরিকল্পনা রয়েছে শত সীমাবদ্ধতাকে ছাড়িয়ে আমরা এগিয়ে যাবো, আলোকচিত্রের মাধ্যমে শিল্পের উন্মেষ ঘটুক
একই বার্তায় সাধারণ সম্পাদক অমৃতা সাহা প্রিয়া জানান, নতুন কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আমি একটি সুযোগ হিসেবে বিবেচনা করছি। এ জন্য আমি সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।তবে আমাদের কাজের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধার এখনো ঘাটতি রয়েছে। একটি ক্যামেরার অভাবে আমাদের সৃজনশীল উদ্যোগ বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা সহযোগিতার প্রত্যাশা করছি। নতুন কমিটির নেতৃত্বে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফটোগ্রাফিক সোসাইটির প্রসার ও মানোন্নয়নে আরও গতিশীলভাবে কাজ করবো।
সোমবার অনুষ্ঠিত সভায় ফটোগ্রাফিক সোসাইটি এর বিদায়ী কার্যনির্বাহী সদস্যবৃন্দ, বিদায়ী সহ-সভাপতি এবং সাংগঠনিক সম্পাদক, ফটোগ্রাফিক সোসাইটি এর প্রধান উপদেষ্টা জনাব অধ্যাপক ড. মোঃ আশরাফুল আলম উপস্থিত ছিলেন। সভায় মেয়াদ পূর্ণ হওয়া কমিটি বিলুপ্ত করা হয় এবং নতুন কমিটি অনুমোদন করা হয়।

















