জাগোকন্ঠ ২০ মার্চ ২০২৫ , ৯:৫৬ পূর্বাহ্ণ
বৃহস্পতিবার সকালে, ঢাকা আরবান প্রোগ্রামের আওতায় মিরপুর এলাকার নাগরিকদের মধ্যে ব্যাপক বর্জ্যব্যবস্থাপনা ও প্লাস্টিক মুক্ত নগরী গঠনে সচেতনতা গড়ার লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আরবান প্রোগ্রাম ও ওয়ার্ড বর্জ্য ব্যবস্থাপনা কমিটি এর উদ্যোগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর আওতাধীন মিরপুর ২,৩, ৫, ৬ নং ওয়ার্ডে ওয়ার্ড সচিব, নগর প্রতিবেশী উন্নয়ন কমিটি, শিশু ফোরাম, যুব ফোরাম, ধর্মীয় নেতৃবৃন্দ, এলাকার সাধারন জনগণ, স্থানীয় ব্যক্তিবর্গ এবং সরকারী বে—সরকারী সংস্থা সমূহের প্রতিনিধিদের সমন্নয়ে একযোগে পরিষ্কার পরিচ্ছন্নতা ও প্লাস্টিক মুক্ত করণ অভিযান পরিচালনা করা হয়।

এতে প্রায় ৫০০ জন জনগণ অংশগ্রহন কেও আশেপাশের রাস্তাঘাট, বস্তিএলাকার অলিগলি, কাঁচা—বাজার মার্কেট এর দোকানপাট এর ময়লা আবর্জনা এবং প্লাস্টিক বোতল, ব্যাগ এবং প্লাস্টিকজাত দ্রব্যাদি সংগ্রহ, অপসারন ও পরিচ্ছন্ন করা হয়। এই পরিষ্কার পরিচ্ছনতা ও প্লাস্টিক বর্জ্য সংগ্রহ অভিযানের মাধ্যমে, এলাকাবাসিকে নিদ্দির্ষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলা, হাউজহোল্ড বর্জ্য ব্যবস্থাপনা, প্লাস্টিকের ব্যবহার রোধ ও যত্রতত্র না ফেলা, স্থানীয় দোকান—পাট, মার্কেটের ময়লা নিদ্দির্ষ্ট স্থানে ফেলা এবং এর সঠিক ব্যবস্থাপনা সম্পর্কে নির্দেশনা ও সচেতনতা মূলক অনুরোধ করা হয়।

এই পরিষ্কার পরিচ্ছনতা ও প্লাস্টিক বর্জ্য সংগ্রহ অভিযান প্রতিমাসে করা হচ্ছে এবং এটি একদিনের জন্য কার্যক্রম না, এই কার্যক্রম প্রতিদিনের এবং একজন দায়িত্ববান সচেতন নাগরিক হিসেবে এই কাজ যেন প্রতিদিনের অভ্যাসে পরিনত হয় তার বার্তা প্রচার করা হয়। এছাড়াও ওয়ার্ড গুলোর ড্রেন, রাস্তাঘাট, অলিগলি এবং দুই বাড়ীর মাঝের ফাঁকা জায়গার আবর্জনা পরিষ্কার করা হয়।

এই অভিযানের অংশ হিসেবে মশক নিধন অভিযান, ওয়ার্ড মহল্লার রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন ও খাল ড্রেন এর ময়লা অপসারনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনদ এর উদ্যোগে বিশেষ কর্মসুচী গৃহিত হয়েছে। মিরপুরে এ মাসে এ পর্যন্ত ৪৩৫ কেজি প্লাস্টিক বর্জ্য সংগৃহিত হয়েছে। একইভাবে মিরপুর এর মতই হাজারীবাগ, ঢাকা ঈষ্ট ও টঙ্গীও পরিষ্কার পরিচ্ছনতা ও প্লাস্টিক বর্জ্য সংগ্রহ অভিযান কার্যক্রম বাস্তবায়ন করছে।

এই কার্যক্রমে যোয়ান্না ডি’রোজারিও, সিনিয়র ম্যানেজার, ঢাকা আরবান প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ও তিনটি আরবান এরিয়া প্রোগ্রামের, ম্যানেজারবৃন্দ জনাব ডমিনিক সেন্টু গমেজ, ঢাকা ঈষ্ট এপি, যোনাস ক্লেরি কস্তা, হাজারীবাগ এপি, এবং মানস বিশ্বাস, টঙ্গী এপি ও প্রোগাম অফিসার বৃন্দ অংশগ্রহন ও সহযোগিতা করেন।
















