আন্তর্জাতিক

এক মিনিটে আটটি আফটারশক তুরস্কে

  জাগো কণ্ঠ ডেস্ক ৬ ফেব্রুয়ারি ২০২৩ , ৪:৫১ পূর্বাহ্ণ

তুরস্কের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ খারমানমারাসের গাজিয়ানতেপ শহরের কাছে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের এক মিনিটের মধ্যে আটটি আফটার শক (পরাঘাত) আঘাত হানে। 

সিএনএনের সাংবাদিক এয়াদ কৌরদি এ তথ্য জানিয়েছেন। তিনি গাজিয়ানতেপ শহরেই থাকেন।

ভূমিকম্পের পরপরই তার আশপাশের বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় আশ্রয় নেন বলেও জানিয়েছেন তিনি।

সিএনএনের আবহাওবিদরা বলছেন, এরকম শক্তিশালী ভূমিকম্পের পর কয়েক ঘণ্টা এমনকি কয়েকদিন পর পর্যন্তও আফটারশক হতে পারে।

সিরিয়া, লেবানন এবং সাইপ্রাসেও কম্পন অনুভূত হয়েছে।

বাংলাদেশ সময় সকাল ১০টায় এ প্রতিবেদন লেখার সময় সংবাদ সংস্থা এপির তথ্য অনুযায়ী ভূমিকম্পে নিহতের সংখ্যা অন্তত ১০০।

আরও খবর: