জাগোকন্ঠ ২৬ ফেব্রুয়ারি ২০২৫ , ৪:৩৪ অপরাহ্ণ
বুধবার ঢাকা ও গাজীপুর এলাকার নাগরিকদের মধ্যে ব্যাপক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, আরবান প্রোগ্রাম ও ওয়ার্ড বর্জ্য ব্যবস্থাপনা কমিটি —এর উদ্দ্যোগে ঢাকা উত্তর—দক্ষিন ও গাজীপুর সিটি কর্পোরেশনের আওতাধীন মিরপুর, হাজারীবাগ, ঢাকা ইষ্ট ও টঙ্গী এরিয়া প্রোগ্রামের মাধ্যমে ১৭টি ওয়ার্ডে একযোগে ‘‘পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান” পরিচালনা করা হয়।

আজকের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানটি নগর উন্নয়ন কমিটি, শিশু ও যুব ফোরাম, পরিচ্ছন্নতা কর্মী, বিভিন্ন বেসরকারী সংস্থার কর্মকর্তাবৃন্দ, ধর্মীয় প্রতিনিধি, শিক্ষকবৃন্দ ও স্থানীয় সরকার ও সিটি কর্পোরেশন এর প্রায় ১৩০০ জন শিশু, যুব ও স্থানীয় ব্যক্তিবর্গের সক্রিয় অংশগ্রহনের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।

এই অভিযানটির মাধ্যমে এলাকাবাসিকে নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলা এবং সঠিক বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতন করা হয় এবং উক্ত ওয়ার্ডগুলোতে ড্রেন, রাস্তাঘাট, এবং দুই বাড়ির মাঝখানে ফাকাঁ স্থানগুলো যেখানে আবর্জনা থাকে তা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। পাশাপাশি জনগণকে প্লাস্টিক পন্য ব্যবহারে নিরুৎসাহিত করা হয় এবং ব্যবহৃত প্লাষ্টিক পণ্য সংগ্রহ করা হয়। এছাড়াও ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশন কর্তৃক মশকনিধন ঔষধ প্রয়োগ করা হয়।

পুরো অভিযানটি যোয়ান্না ’ডি রোজারিও, সিনিয়র ম্যানেজার, আরবান প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর তত্ত্বাবধানে পরিচালিত হয়। আরবান প্রোগ্রামের তিনটি এরিয়া প্রোগ্রামের ম্যানেজার জনাব সেন্টু ডমিনিক গমেজ, ঢাকা ইস্ট এপি; জনাব যোনাস ক্লেরি কস্তা, হাজারীবাগ এপি এবং জনাব মানস বিশ্বাস, টঙ্গী এপি ও ওয়ার্ল্ড ভিশনের অন্যান্য কর্মকর্তা এই পরিছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন।

















