অপরাধ

ভেদরগঞ্জে বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

  জাগোকন্ঠ ১৫ ডিসেম্বর ২০২২ , ৪:৫১ অপরাহ্ণ

মাহাবুব তালুকদার:

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থেকে ১০-কেজি (পাঁচশত) গ্রাম গাঁজাসহ দুইজন আন্তজেলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব।

র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার এর নেতৃত্বে ১৫ ডিসেম্বর ২০২২- তারিখ রাত ১২.২০ ঘটিকার সময় সখিপুর থানাধীন বাহাদুর মুন্সিকান্দি এলাকায় নিয়মিত টহল ডিউটি করাকালে অভিযান পরিচালনা করে আসামী ১। শহিদউল্যা ওরফে শহিদ সরদার (৪০), পিতা-মৃত হামিদ সরদার, মাতা- শরিয়তুন নেছা, ২। মোঃ নাজমুল তালুকদার (৩২), পিতা-মৃত নূর মোহাম্মাদ, মাতা-নূর বানু বেগম। তাদের গাঁজাসহ হাতে নাতে আটক করে।

এসময় আটককৃত আসামীদের কাছ থেকে ১০ (দশ) কেজি ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা ও মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ০২টি মোবাইল এবং ০২টি সীমকার্ড উদ্ধার করা হয়। আটককৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীগণ পেশাদার মাদক ব্যবসায়ী, এবং তারা দীর্ঘদিন শরীয়তপুর জেলার সখিপুর থানাসহ বিভিন্ন এলাকায় গাঁজাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় এবং মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়।

র‌্যাব-৮ জানিয়েছেন এধরনের মাদক বিরোধী অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

আরও খবর: