জাগো কণ্ঠ ডেস্ক ৭ এপ্রিল ২০২৩ , ১:১৭ অপরাহ্ণ
ফেরদৌস ওনু:
স্বাস্থ্যই সকল সুখের মূল। মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মানবদেহে দুরারোগ্য ব্যাধি ক্যান্সার নিরাময়ে কমিউনিটি অনকোলজি সেন্টারের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ক্যান্সার রোগতত্ত্ববিদ অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন একথা বলেন। চিকিৎসাসেবায় বিজ্ঞান ভিত্তিকভাবে ২০১৮ সালে এ দিনটিতে ক্ষুদ্র ও নতুন রূপে কমিউনিটি অনকোলজি সেন্টার তার সেবা কার্যক্রম চালু করে ।
প্রথিতযশা চিকিৎসক সহ রোটারিয়ানদের সমন্বিত উদ্যোগে অনকোলজির পথচলার ৫ম বছর পদার্পণ উপলক্ষে কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাষ্টের সম্মানিত চেয়ারম্যান মোসাররাত জাহান সৌরভের সভাপতিত্বে স্বল্প-পরিসরে অনুষ্ঠান শুরু হলে, প্রথিকৃৎ ক্যান্সার রোগতত্ত্ববিদ ও জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের ক্যান্সার ইপিডোমিওলজি বিভাগের সদ্য সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. হাবিবুল্লাহ রাসকিন বলেন নীড় ছোট ক্ষতি নেই অর্থাৎ অনকোলজির ভবিষ্যত পরিকল্পনা অনেক বৃহত্তর পরিসরে শুরু হতে যাচ্ছে। হাসপাতাল ভিত্তিক প্রচলিত ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচি অসম্পূর্ণ ও ত্রুটিযুক্ত বিধায় একে কমিউনিটিতে যুগোপযোগী করে তোলা অতি জরুরী বলেন তিনি।
নির্দেশনা, সচেতনতা এবং জনগণের সঙ্গে সঠিক যোগাযোগ রক্ষা কার্যকর ভূমিকা রাখতে সক্ষম কমিউনিটি অনকোলজির বৃহত্তর পরিসরের কর্মকাণ্ডে। গতকাল বৃহস্পতিবার লালমাটিয়া বি-ব্লকে কমিউনিটি অনকোলজি সেন্টারের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয় বিকেল ৩টায় । সাবেক সচিব পরিকল্পনা কমিশন সদস্য , বলেন সমাজে ক্যানসার কমন ব্যাধিতে পরিণত হয়েছে এর মূল কারণ অনিরাপদ খাদ্য। মানুষের সচেতনতা বৃদ্ধি ও সম্পৃক্ততা ব্যাতীত কোন চিকিৎসা সেবার সফলতা সম্ভব নয়।
সমাজভিত্তিকভাবে প্রকৃতার্থে ম্যাসেজ পৌঁছে দেয়ার মধ্যে সচেতনতা ও নিরাপদ খাদ্য গ্রহণের উদ্যোগ গ্রহণই সফলতা অর্জন সম্ভব করে তুলবে। সিওসি উপদেষ্টা আবুল কালাম আজাদ সাবেক সচিব বক্তব্যে বলেন বাংলাদেশে কমিউনিটি অনকোলজি ক্যান্সার সেন্টারের ইনডিভিজিওল পদক্ষেপ ও এডভোকেসির মাধ্যমে পরিবারগুলোতে যোগাযোগ রক্ষা করে সামাজিক আন্দোলনে ঐক্যবদ্ধ হলে ক্যান্সার নিরাময়ে তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে । ড. এ জে এম ফয়সল প্রতিষ্ঠাবার্ষিকীতে বলেন মুখরোচক খাদ্য বিশেষ করে পোড়ানো খাদ্য গ্রহণ না করলে মানুষ ক্যান্সার থেকে রেহাই পেতে পারে।
সিওসির ভবিষ্যত কর্মকাণ্ড নির্দেশনা দিয়েছেন ড. হাবিবুল্লাহ রাসকিন ভারতের স্মৃতি চারণায় বলেন তিনি প্রথম সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশে কমিউনিটি অনকোলজি নিয়ে কাজ করার মধ্য দিয়ে লিখিত পরিকল্পনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের একনেকে পাশ করে ক্যানসার নিরাময়ে ৪টি এপ্রোচের মাধ্যমে সুদূর প্রসারী কর্মকাণ্ড তথ্য প্রযুক্তি ব্যাবহার করে ঈদের পর থেকে ৮টি জেলায় স্যাটেলাইট ক্লিনিক এবং অনলাইন ভিত্তিক চিকিৎসা সেবা কার্যক্রম শুরু হতে যাচ্ছে। একটি নতুন সফটওয়্যারের মাধ্যমে প্রশিক্ষীত করে তা স্ক্রিনিং হবে। জেলা স্কুল, অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সহ সামগ্রীক ভাবে এ কর্মকাণ্ডের আওতাভুক্ত থাকবে। সহযোগী সংগঠন হিসেবে আজীবন বা অস্থায়ী ফান্ড কালেক্ট করে সারাদেশে সবাইকে নিয়ে জোড়ালোভাবে কাজ করার আহ্বান জানান বিশেষ অতিথি বারডেমের সাবেক পরিচালক অধ্যাপক ডা: শুভাগত চৌধুরী । স্বাস্থ্য অধিদপ্তরে একসাথে কাজ করে জয়ের প্রত্যাশা নিয়ে অংশগ্রহণ করার প্রত্যয় ব্যক্ত করেন ড. নাসিমা সুলতানা ডিজী স্বাস্থ্য অধিদপ্তর।
কমিউনিটি অনকোলজির উত্তোরত্তর সাফল্য কামনা করে তিনি বলেন সমাজভিত্তিকভাবে মানুষের কাছে পৌঁছে ক্যান্সারের ভয়াবহতা সম্পর্কে বিস্তারিত জানাতে হবে। ডিজিটাল টেকনোলজি ও হেলথ ইনফরমেশন ভিডিও গ্রাফির মাধ্যমে কাজগুলো সফলভাবে সম্পন্ন করতে হবে বলেন ডা: প্রফেসর শুভাগত চৌধুরী । বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত এ চিকিৎসক লেখক আরও গুরুত্বের সঙ্গে জানান ক্যানসার আগে যেমন ছিলো এখনো তেমনই আছে। ৪০% ক্যানসার জরায়ু এবং স্তন ক্যান্সারে ছড়িয়ে পড়েছে। সাবেক সচিব আবুল কালাম আজাদ আবারও বলেন,ধূমপান এবং অন্যান্য স্বাস্থ্যগত সমস্যার পাশাপাশি অসচেতনতা এবং সর্বোপরি স্বাস্থ মন্ত্রণালয়ের নষ্ট মেশিনগুলো ২০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নে কাটিয়ে ওঠা সম্ভব।
মহিলা বিষয়ক অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক ও কথা সাহিত্যিক মিনা মাশরাফি বলেন জোটবদ্ধতা ,ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলনে সফল করা সম্ভব ক্যান্সার প্রতিরোধ করা। মেয়র, কমিশনার, এলাকা ভিত্তিক ডাটা এন্ট্রি করে সংগৃহীত ডাটা অনুযায়ী চিকিৎসা বাধ্যতামূলক করে এবং সুযোগ বৃদ্ধি করে মানুষকে সারা বাংলাদেশের সরকারী হাসপাতালগুলোতে হসপিটালিং স্টাটাআপের মাধ্যমে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে তিনি বলেন। সরকারের সঙ্গে যুক্ত থেকে সরকারের ম্যাকানিজমগুলো সমন্বিত রূপে কাজে লাগিয়ে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে গণমাধ্যমে প্রচারের মাধ্যমে সকলের র কাছে পৌঁছাতে হবে বলে বলেন শাহীন কলেজ অধ্যাপক ও লেখক ড. নাঈমা খানম।
মহিলা বিষয়ক অধিদপ্তর সহ, সরকারের উইং গুলোকে যুক্ত করে এর সুফল গ্রহণ সম্ভব বলে জানান অগ্রনী ব্যাংক সাবেক উপ-মহাব্যাবস্থাপক রাজিউর রহমান । সঞ্চালকের দায়িত্বে ছিলেন অনকোলজি সেন্টার ট্রাষ্টের সম্পাদক ও প্রধান নির্বাহী ইকবাল মাহমুদ। প্রতিষ্ঠাবার্ষিকীর শেষে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক (সূর্য দীঘল বাড়ী) মোঃ মহিউদ্দিন শাকের বলেন রোগ প্রতিরোধের ও সচেতন থেকে সঠিক সময়ে চিকিৎসা গ্রহণে দুরারোগ্য ব্যাধি প্রশমন সম্ভব। গণমাধ্যম কর্মী মোঃ শিশির মনে করেন স্বপদে অবস্থানকালে সরকারি সচিবরা কমিউনিটি অনকোলজির সঙ্গে সম্পৃক্ত হলে সেটি আরও কার্যকর হবে।
নারীপক্ষ ও পল্লীমা মহিলা পরিষদের প্রতিনিধিবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান বিশেষ এদিনটিতে। কমিউনিটি অনকোলজি সেন্টার নামক ৫ বছরের শিশুর স্বাস্থ্যসেবার সকল সুফল ভোগের মধ্য দিয়ে সফলতা চিরন্তন ও বেগবান , কর্মময় হোক। বর্তমানে ঢাকার লালমাটিয়া বি-ব্লকে সেন্টার কার্যক্রম চালু রয়েছে।















