জাগোকন্ঠ ১ জানুয়ারি ২০২৩ , ৫:৫৫ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক, মুর্তুজা পাপ্পু :
রাজধানীর মিরপুর-১২,পল্লবী থানাধীন নাহার একাডেমি হাই স্কুল (স্থাপিত-১৯৭৩) এ ২০২২ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ১১ টায় অত্র বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও ছাত্র/ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ্’র কন্যা ফাহমিদা ইলিয়াস এলিসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোঃ খায়রুল আলম অভিভাবক সদস্য, এডহক কমিটি।

এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি ফাহমিদা ইলিয়াস এলিসা বলেন, আমাদের নতুন প্রজন্মকে কেবল শিক্ষিত করে তুললেই হবে না, তারা যেন মাদক বা জঙ্গিবাদের মতো সর্বনাশা কর্মকান্ডে জড়িয়ে না পড়ে, সেদিকে অভিভাবকদের আরও সর্তক হতে হবে। কোনো পরিবারে যদি একটি সন্তান মাদকাসক্ত হয় তাহলে সেই পরিবারে আর কোনো শান্তিতে থাকে না। সেই পরিবার সামাজিকভাবে নিগৃহীত হয়। তাই সন্তানদের সময় দিতে হবে, বিশেষ করে মায়েদের। আপনার সন্তান এখন কাদার মতো যেভাবে গড়বেন, সেভাবে গড়বে। তাদের চাল-চলন, আচার-আচরণের প্রতি সর্বদা সজাগ দৃষ্টি রাখতে হবে। তবেই তাদের আমরা বাংলাদেশের জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবো।












