জাগোকন্ঠ ২৫ জানুয়ারি ২০২৪ , ১:৩০ অপরাহ্ণ
মর্তুজা পাপ্পু,নিজস্ব প্রতিবেদক:
সহকারী পুলিশ সুপার ইফতেখার হাসান পিপিএম (বার) ১২ এপিবিএন উত্তরা ঢাকার নেতৃত্বে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে একটি অপারেশনাল টিম কর্তৃক গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পূর্ব থানাধিন ৫৬ নং ওয়ার্ড কো-অপারেটিভ ব্যাংক মাঠ এলাকায় মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা কালে (৫০০ গ্রাম) গাঁজাসহ মাদক ব্যবসায়ী রুবিনা (২৩) কে গ্রেফতার করেন।
আটককৃত আসামী ও মাদকদ্রব্য সরকারি হেফাজতে নেওয়ার হয়েছে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ ইং সনের ৩৬(১) এর সারণী ১৯ (ক) ধারায় টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের করা হয় যাহার নং-২১।
















