লাইফস্টাইল

কেমন কাটবে আজ সারা দিন? আজকের রাশিফল

  জাগো কণ্ঠ ডেস্ক ৩১ আগস্ট ২০২২ , ৩:৪১ পূর্বাহ্ণ

ফাইল ছবি

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

মেষ রাশি

আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পরিবারের সদস্যদের সাপোর্ট পাবেন। আজ আপনার বাড়িতে কোনও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: হালকা হলুদ শুভ সংখ্যা: ২৫ শুভ সময়: সকাল ৭টা ২০ থেকে দুপুর ২টা ৩০

বৃষ রাশি

আজকের দিনের শুরুটা ভাল হবে। আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। যাঁরা পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত, আজ তাঁরা পিতার পরামর্শে ভাল লাভ পেতে পারেন। যাঁরা ব্যবসা বাড়ানোর পরিকল্পনা করছেন, তাঁরা দুর্দান্ত সুযোগ পেতে পারেন। চাকুরিজীবীদের উপর কাজের চাপ থাকতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। ভাই-বোনের সঙ্গে সম্পর্ক মজবুত হবে। স্বাস্থ্য ভাল থাকবে।

শুভ রং: বেগুনি শুভ সংখ্যা: ১১ শুভ সময়: দুপুর ১২টা ০৫ থেকে রাত ৮টা ১৫

মিথুন রাশি

যাঁরা আমদানী-রপ্তানির কাজ করেন, তাঁদের আজ ভাল লাভ হতে পারে। চাকুরিজীবীদের আজকের দিনটি স্বাভাবিক কাটবে। স্বাস্থ্য ভাল থাকবে।

শুভ রং: সাদা শুভ সংখ্যা: ১২ শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা

কর্কট রাশি

চাকুরিজীবীদের অফিসে সহকর্মীদের সঙ্গে মিলেমিশে কাজ করার পরামর্শ দেওয়া হচ্ছে। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁদের কোনও বড় সমস্যার সমাধান হতে পারে। খরচ বাড়তে পারে। যাদের থাইরয়েডের সমস্যা আছে, আজ তাদের সমস্যা বাড়তে পারে।

শুভ রং: আকাশী শুভ সংখ্যা: ১০ শুভ সময়: বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা ৩০

সিংহ রাশি

চাকুরিজীবীদের আজকের দিনটি খুব ভাল কাটবে। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আটকে থাকা কোনও চুক্তি সম্পন্ন হবে এবং আপনি প্রত্যাশিত ফলাফল পাবেন। ব্যক্তিগত জীবনের পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। আর্থিক অবস্থা ভাল থাকবে। স্বাস্থ্য দুর্বল থাকবে। আপনি আজ খুব ক্লান্ত বোধ করতে পারেন।

শুভ রং: গোলাপী শুভ সংখ্যা: ১১ শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা

কন্যা রাশি

পিতা-মাতার আশীর্বাদ পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে। যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, তাদের প্রচেষ্টা সফল হতে পারে। ব্যবসায়ীদের ভাল লাভ হবে। আজ আপনার স্বাস্থ্যের কোনও সমস্যা হতে পারে।

শুভ রং: হলুদ শুভ সংখ্যা: ১৫ শুভ সময়: সকাল ৮টা ৩০ থেকে দুপুর ২টা ৩০

তুলা রাশি

পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। অনেক দিন পর আজ আপনি আপনার পরিবারের সদস্যদের সঙ্গে ভাল সময় কাটানোর সুযোগ পাবেন। জীবনসঙ্গী আজ খুব ভাল মেজাজে থাকবেন। যারা সেলস এবং মার্কেটিং-এর সঙ্গে যুক্ত, তারা সাফল্য পেতে পারেন। ব্যবসায়ীদের আশানুরূপ ফলাফল পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য ভাল থাকবে।

শুভ রং: সবুজ শুভ সংখ্যা: ১৭ শুভ সময়: দুপুর ১২টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা

বৃশ্চিক রাশি

আজ আপনি খুব ব্যস্ত থাকবেন। আর্থিক পরিস্থিতি খুব ভাল থাকবে। আয়ের নতুন উৎস পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীদের অফিসে সময়ের দিকে খেয়াল রাখার পরামর্শ দেওয়া হচ্ছে, নইলে আপনার সমস্যা বাড়তে পারে। ঘরে সুখ, শান্তি থাকবে।

শুভ রং: বেগুনি শুভ সংখ্যা: ২০ শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ৩টা

ধনু রাশি

স্বাস্থ্য ভাল থাকবে। লভ লাইফ ভালই কাটবে। ব্যয় বাড়তে পারে। ব্যবসায়ীদের আজ বড় কোনও আর্থিক লেনদেন না করার পরামর্শ দেওয়া হচ্ছে।

শুভ রং: সাদা শুভ সংখ্যা: ২৮ শুভ সময়: বেলা ১১টা থেকে দুপুর ১টা

মকর রাশি

ব্যবসায়ীদের লাভ হতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটতে পারে। পারিবারিক জীবনেরপরিস্থিতি ভাল থাকবে না। গুরুজনদের সঙ্গে মতপার্থক্য হতে পারে। আজ আপনি হাত ও পায়ের ব্যথায় ভুগতে পারেন।

শুভ রং: সবুজ শুভ সংখ্যা: ৩৪ শুভ সময়: ভোর ৪টা থেকে বিকেল ৫টা ১৫

কুম্ভ রাশি

যারা চাকরি খুঁজছেন, তারা আজ সুখবর পেতে পারেন। আপনি একটি বড় কোম্পানি থেকে ইন্টারভিউয়ের ডাকপেতে পারেন। ব্যবসায়ীদের আজ ভাল লাভ হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধ বাড়তে পারে। অর্থের অবস্থা ভাল থাকবে। সুস্থ থাকতে হলে বাইরের খাবার খাওয়া বন্ধ করুন।

শুভ রং: সাদা শুভ সংখ্যা: ৪ শুঢ সময়: বিকেল ৫টা ০৫ থেকে রাত ৮টা ৫৫

মীন রাশি

লভ লাইফ ভালই কাটবে। এই রাশির বিবাহিতদের আজকের দিনটি বেশ ভাল কাটবে। চাকুরিজীবীদের কাজে হঠাৎ বাধা আসতে পারে। ব্যবসায়ীদের আজ অনেক কষ্ট করতে হবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।

শুভ রং: কমলা শুভ সংখ্যা: ৪ শুভ সময়: সকাল ৯টা ০৫ থেকে বেলা ১২টা