দেশজুড়ে

কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের উদ্যোগে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন ও অসহায়দের মাঝে খাবার বিতরণ

  জাগো কণ্ঠ ডেস্ক ৩০ সেপ্টেম্বর ২০২২ , ২:৩৮ পূর্বাহ্ণ

মোঃ মশিউর রহমান বিপুল, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি,ও বাঙ্গালী জাতির অক্সিজেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে কুড়িগ্রামে বিভিন্ন কর্মসূচি পালন করেছে জেলা  ছাত্রলীগ।
এ উপলক্ষে বুধবার সন্ধ্যায় শহরের শাপলা চত্বরে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও অসহায়দের মাঝে রান্না করা খাবার বিতরণ করে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ ।
 কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি “মোঃ রাজু আহমেদের” সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক “মোঃ সাদ্দাম হোসেন” সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান জনাব “মোঃ জাফর আলী”।।
এ-সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও একুশে পদক পাওয়া যুগান্তকারী নেতা “এস,এম,আব্রাহাম লিংকন” সহ-সভাপতি ও ক্রীড়াবিদ “মোঃ সাঈদ হাসান লোবান” সহ-সভাপতি “বাবু রবিবোস”পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরমেয়র মোঃ কাজিউল ইসলাম,জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্র নেতা “মোঃ মুমিনুর রহমান মমিন “যুগ্ম আহবায়ক ও প্রভাষক “মামুন-সেলিম”। সদর থানা ছাত্রলীগের সভাপতি “মোঃ আতিকুর রহমান রাব্বি”ও সাধারণ সম্পাদক “রিজভী কবির চৌধুরী বিন্দু” কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি “মোঃ শরিফুল ইসলাম শরিফ”ও সাধারণ সম্পাদক “মোঃ সোলাইমান গাদ্দাফী”কুড়িগ্রাম পলিটেকনিকেল শাখার সভাপতি “মোঃ ঝিনুক”ও সাধারণ সম্পাদক “মোঃ তুহিন আল হাসান”সহ কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও খবর: