জাগো কন্ঠ ২২ নভেম্বর ২০২৫ , ৩:৩৬ অপরাহ্ণ
কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিতার্কিকদের একমাত্র সংগঠন কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির নবীন বরণ ও বিতর্ক কর্মশালা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) সকাল ১০ টায় সমাজ বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন, কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি সাবেক সাধারণ সম্পাদক রাজিব হোসেন সানী এবং বর্তমান সভাপতি সাদিয়া আফরিন।
স্বাগত বক্তব্যে কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ মুহসিন জামিল বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের বিতর্ক এবং সংগঠনের সাথে পথচলা শাণিত করার লক্ষ্যে কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইট নবীন বরণ ও বিতর্ক কর্মশালার আয়োজন করে। শিক্ষার্থীদের উৎসাহ-উদ্দীপনা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের মুগ্ধ করেছে। তাই তাদের বিতার্কিক হিসেবে গড়ে তুলতে ডিবেটিং সোসাইটির কার্যক্রম অব্যাহত থাকবে।’















