খেলাধুলা

উত্তর তারাবুনিয়া আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  জাগোকন্ঠ ৮ ফেব্রুয়ারি ২০২৩ , ৯:৪৪ পূর্বাহ্ণ

মাহাবুব তালুকদার:

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলাধীন সখিপুর থানার উত্তর তারাবুনিয়া আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৮ ফেব্রুয়ারি (বুধবার) আনন্দঘন পরিবেশে উত্তর তারাবুনিয়া আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বালারহাট মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়ানোর মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।

এরপর অতিথির কাছ থেকে অলিম্পিক মশাল নিয়ে মাঠ প্রদক্ষিণ করে মার্চ পাস্ট শুরু হয়। নেতৃত্ব দেন প্যারেড কমান্ডার স্কুলের সিনিয়র শিক্ষক কেসমত আলী ও সহকারী কমান্ডার শিক্ষক সাজ্জাদ হোসেন। এতে স্কুলের প্লে শ্রেণি থেকে দশম শ্রেণির ছাত্রছাত্রীরা অংশ নেয়।

মার্চ পাস্ট শেষে দেশাত্ববোধক গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে স্কুলের সম্মিলিত দল। এরপর শুরু হয় শ্রেণিভিত্তিক ও ছাত্রছাত্রীদের পৃথক ক্রীড়া প্রতিযোগিতা। খেলা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মেডেল পুরস্কার দেওয়া হয়। যারা জিততে পারেনি তাদের দেওয়া হয় সান্ত্বনা পুরস্কার। শিক্ষার্থীদের খেলাধুলা শেষে ছিল যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা। এজন্যও পুরস্কারের ব্যবস্থা ছিল। সবশেষে স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের জন্য ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এসময় উত্তরতারাবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ ইউনুছ আলী মোল্যা, আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউসার আহমেদ,স্কুল ম্যানেজিং কমিটির সদস্য অভিভাবক ও ছাত্রছাত্রীবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।

আরও খবর: