দেশজুড়ে

ইবিতে কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতি নেতৃত্বে তৌফিক-ঐশীর

  জাগো কণ্ঠ ডেস্ক ১৫ ডিসেম্বর ২০২৪ , ৯:৪৪ অপরাহ্ণ

ওয়াসিফুর রহমান, ইবি: কুড়িগ্রাম জেলা হতে আগত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের নিয়ে সামাজিক ও সেবামূলক সংগঠন কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে একাউন্টিং বিভাগের আসাদ-উদ-দৌলা তৌফিক কে সভাপতি ও ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের লুবাবা ঐশী কে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) সংগঠনটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মহিব্বুল ইসলাম, সহকারী অধ্যাপক ড. এরশাদুল হক ও সহকারী অধ্যাপক ড. আব্দুর রহিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানানো হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি: রোকোনুজ্জামান রোকন,মাসুদ রানা,মিনহাজুল ইসলাম,তানভীর হীরক,রায়হানুল কবির রুম্মান,মামুন মিজবাহ,দ্বীপঙ্কর রয়,মিজানুর রহমান মিজান,রুবায়েত ফেরদৌস,কাজী মেহেদী,আশিকুর রহমান,মিজানুর রহমান,জাকিয়া জাহান জুঁই,বাসুদেব বর্মন,ফুয়াদ হসান,এলিনা খাতুন,কামরুন্নাহার কনিকা,মঈন ইসলাম,জাকারিয়া সেতু,রবিউল ইসলাম,ফাহিম,মামুন মিয়া,মাসুম বিল্লাহ,সাইফ ইমরান,শুভ্রদেব সেন,রাজু মিয়া,আল আমিন ও জয়নাল আবেদীন। যুগ্ম-সাধারণ সম্পাদক : রোকনুজ্জামান রাব্বি,মোস্তাকিম বিল্লাহ,তাওসিফ তুরাণ,নূর আলম,মহসিনা আঁখি,নিশাত মনি,সুজন মিয়া,সুমন রানা,তৌহিদ হাসান নিরব,সোহেল আহমেদ,ইউসুফ সাদ,আবু বক্কর সিদ্দিক,কামরুজ্জামান,আতিকুর রহমান সৌরভ,সোহনা খাতুন,ইব্রাহীম খলিল ও শুয়াইব ইসলাম।

এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন রেজাউল করিম,আশরাফুল আলম এবং আসিফ হাসান লিখন। উপ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব ও রাজু আহমেদ। অর্থ সম্পাদক করা হয়েছে শিহান আলম, রবিউল ইসলাম ও তিলোত্তমা ডায়াসিন তুবাকে। উপ-অর্থ সম্পাদক করা হয়েছে নূরনবী আকন্দ,লাবিব ও আসফিয়া কানিজ ফাতেমাকে। দপ্তর সম্পাদক হিসেবে আছেন আসিফ আহমেদ,মেহেরাব উল আলম রাহী ও আনিকা নওরিন। উপ-দপ্তর সম্পাদক হলেন আদনান আসিফ,শেখ রাকিব ও মহসিন।

কমিটির প্রচার সম্পাদক হলেন আবু মূসা মিয়া,তৌহিদুল ইসলাম ও আফসানা মিষ্টি এবং উপ-প্রচার সম্পাদক ইউসুফ আলী,জুনাইদুল হাবিব ও ইবনাত রশ্মি। শিক্ষা ও আবাসন সম্পাদক হাবিব চৌধুরী ও আজমিনা আরশি এবং উপ-শিক্ষা ও আবাসন সম্পাদক মারুফ,আতিকা হক অর্চি ও ইমরান বিন আব্দুল আজিজ। ত্রাণ ও দুর্যোগ সম্পাদক আব্দুর রহীম ও রুবাইয়া লিপি। উপ-ত্রাণ ও দুর্যোগ সম্পাদক নাঈম হোসেন ব্যাপারী,আবু মূসা ও আতিকুর রহমান। আইসিটি সম্পাদক মমিনুল ইসলাম,রাফিয়া সানজিদা রিতু ও হামিদুল ইসলাম। উপ-আইসিটি সম্পাদক মাহমুদ নাহিন,খাদিমুল ইসলাম সোহাগ ও ফাতেমাতুজ জোহরা।

এতে ক্রীড়া সম্পাদক হিসেবে আছেন আরিফুল ইসলাম,ইয়াহিয়া ইসলাম ও মাহমুদ হারুন। উপ-ক্রীড়া সম্পাদক সাজ্জাদ হোসেন,লুবনা আফসারি ও রোকন। আইন সম্পাদক তরিকুল ইসলাম, সুমাইয়া আক্তার মারুফা ও নাহিদ হাসান বিলাশ। উপ-আইন সম্পাদক আফিফা বিনতে আলম,আতিক উল্লাহ ও মেহেদী হাসান। এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন রিয়াজ আল মামুন সাফী,রুহুল আমিন,বাইজিদ হাসান,সাকিল মিয়া,ইউসুফ আলী,সোহাগ মন্ডল,জাকারিয়া শেখ,আবু সালেহ,আরমান বাবু,ইয়াসিন আরাফাত,মিনহাজুল,মুবাশীরা নওশীন,সুরাইয়া নূর,রিয়া আক্তার রুমা,ফাইমা ফারাবি,উম্মে সিনথিয়া সিরাত,শিরিনা আক্তার,আয়শা সিদ্দিকা,মুমতাহিয়া মামুন মুমু, মেঘনা, মামুন ইসলাম, হাফিজ,বায়জিদ আলম,রেদোয়ান, রাকিব,কামরুজ্জামান,জাহিদ হাসান,সৌরভ,সেলিম সাদমান,মাসুম বিল্লাহ,মাহদী হাসান এবং জাহিদ সরকার।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক লুবাবা ঐশী বলেন,জেলা কল্যাণ একটি সেবামূলক সংগঠন। আমাদের কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতি প্রতিষ্ঠালগ্ন থেকেই ছাত্রদের কল্যাণে কাজ করে আসছে। আমাকে উপদেষ্টামন্ডলী এই গুরু দায়িত্ব দিয়েছেন। ইনশাআল্লাহ্ ইসলামী বিশ্ববিদ্যালয়ে কুড়িগ্রাম জেলা হতে আগত শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাব।

সভাপতি তৌফিক বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতির আলাদা একটি সুপরিচিতি আছে। ক্যাম্পাসের সকল শিক্ষার্থীবান্ধব কার্যক্রমে সামনে থেকে নেতৃত্ব দিয়ে আসছে। আমাদের উপদেষ্টামন্ডলী খুবই আন্তরিক এবং শিক্ষার্থীবান্ধব। সকলের সহযোগিতায় ইবির বুকে কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতি তাদের কাজের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করবে ইনশাআল্লাহ।

আরও খবর: