জাগোকন্ঠ ২১ আগস্ট ২০২২ , ৮:৫৩ পূর্বাহ্ণ
মেষ রাশি
বিদেশে বাসরত কোনও বন্ধুর কাজের জন্য আনন্দ লাভ। ব্যবসায় বা অন্য কাজে বাড়তি বিনিয়োগ করতে পারেন। মাথাগরম করার ফলে হাতে আসা কাজ ভেস্তে যাবে।
বৃষ রাশি
সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দেওয়া উচিত। ভিটামিনের অভাবে শরীরে রোগের সৃষ্টি হতে পারে। আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ। বিদ্যার্থীদের জন্য ভাল সময়।
মিথুন রাশি
আজ সারা দিন খুব আলস্যে কাটার সম্ভাবনা। বিদ্যার্থীদের শুভফল পেতে গেলে একটু ধৈর্য ধরতে হবে। লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন।
কর্কট রাশি
আজ সমস্ত কাজের মধ্যেও পূজপাঠে মন যেতে পারে। কর্মরত মহিলাদের কাজে ব্যাঘাত। শত্রুরা ক্ষতি করতে সফল হতে পারে, সাবধান থাকুন।
সিংহ রাশি
কর্মস্থলে নিজের বুদ্ধি প্রকাশ না করাই ভাল। স্ত্রীর কাছ থেকে আঘাতজনক ব্যবহার পাওয়ায় মনঃকষ্ট। ছোটখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না। প্রবাসী কারও বাড়িতে আগমনের যোগ।
কন্যা রাশি
আজ কাজের ব্যাপারে মানসিক অবসাদ আসতে পারে। প্রতিবেশীদের চোখে মহৎ হতে পারবেন। লেখকদের জন্য দিনটি খুব ভাল।
তুলা রাশি
আজ কাজের প্রতি একটু মনোযোগ বাড়াতে হবে। কোনও কারণে কিছু অর্থ হাতে আসার সম্ভাবনা। ব্যবসায় কোনও বাধার জন্য মাথাগরম।
বৃশ্চিক রাশি
কোনও নতুন কাজ আরম্ভ করতে পারেন। দুপুরের পরে বিপদের সম্ভাবনা। মাথায় চোট লাগার আশঙ্কা। প্রেমের ব্যাপারে হতাশা।
ধনু রাশি
সকালের দিকে শত্রুর জন্য খারাপ কিছু ঘটতে পারে। শরীরের কষ্ট নিয়ে চিন্তা। ব্যবসায় শুভ পরিবর্তন হতে পারে।
মকর রাশি
শরীরে কষ্ট বৃদ্ধি। শিল্পীদের জন্য ভাল সময়। দাম্পত্য জীবন সুখে কাটবে। ব্যবসায় নতুন কোনও কাজের যোগাযোগ।
কুম্ভ রাশি
কোমরের নীচের অংশে সমস্যা বাড়তে পারে। সাংবাদিকদের জন্য ভাল সময়। বাইরের বিবাদ বাড়িতে আসায় স্ত্রীর সঙ্গে বিবাদ। ব্যবসার ব্যাপারে চিন্তা বৃদ্ধি।
মীন রাশি
আজ ব্যবসায় আমূল পরিবর্তন হওয়ায় আনন্দ লাভ। শরীরে আঘাত লাগা থেকে সাবধান। সংসারে আর্থিক টানাপড়েন থাকলেও তা মিটে যাবে।








