গণমাধ্যম

২০২৫ সালের শ্রেষ্ঠ সাংবাদিক হিসেবে সম্মাননা পেয়েছেন মাই টিভির বিশেষ প্রতিনিধি এস এম জাহিদ আহমেদ বাবু

  জাগো কন্ঠ ৬ নভেম্বর ২০২৫ , ১০:০৫ পূর্বাহ্ণ

সাংবাদিকতায় তার বিশেষ অবদান ও পেশাগত নিষ্ঠার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা প্রদান করেছে শেরে বাংলা স্মৃতি পরিষদ।

রোববার রাজধানীর কচিকাঁচা মিলনায়তনে এক জাঁকজমকপূর্ণ আয়োজনে তাকে এ সম্মাননা তুলে দেন সাবেক তথ্য সচিব ও বিটিআরসির সাবেক চেয়ারম্যান সৈয়দ মারগুব মোর্শেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি মীর হাসমত আলী। এছাড়াও গণমাধ্যম, শিক্ষা ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সাংবাদিক জাহিদ আহমেদ বাবুকে সম্মাননা স্মারক, সনদপত্র ও একটি চেক প্রদান করা হয়। পুরস্কার গ্রহণ শেষে তিনি বলেন, “এই স্বীকৃতি শুধু আমার একার নয়, এটি মাই টিভি পরিবারের প্রতিটি সহকর্মীর প্রেরণার প্রতিফলন। ভবিষ্যতেও সত্য, ন্যায় ও মানবতার পক্ষে কাজ করে যেতে চাই।”

অনুষ্ঠানে বক্তারা বলেন, এস এম জাহিদ আহমেদ বাবু তার সাহসী অনুসন্ধানী প্রতিবেদন, সামাজিক দায়বদ্ধতা ও ইতিবাচক সাংবাদিকতার মাধ্যমে দেশের গণমাধ্যমে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

পুরো আয়োজনটি পরিচালনা করে শেরে বাংলা স্মৃতি পরিষদ, যারা প্রতিবছর বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ ব্যক্তিদের সম্মাননা প্রদান করে থাকে।

আরও খবর: