দেশজুড়ে

স্টার সিরামিকস লিমিটেড’র অর্ধশত কোটি টাকার গ্যাস বকেয়া বিল বাকি! তবুও বিচ্ছিন্ন হচ্ছে না সংযোগ

  জাগো কণ্ঠ ডেস্ক ১০ মে ২০২৫ , ৫:০৩ অপরাহ্ণ

এম এস শবনম শাহীন, প্রধান প্রতিবেদক:

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় অবস্থিত স্টার সিরামিক্স কোম্পানি লিমিটেড যা পেট্রোবাংলার গ্যাস বিতরণকারী সংস্থা জালালাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন হতে গ্যাস সরবরাহ নিয়ে থাকে। স্টার সিরামিক কোম্পানি প্রায় ৪ (চার) বছর যাবৎ গ্যাস বিল নিয়মিতভাবে কোটি টাকার মাসিক গ্যাস বিল পরিশোধ করছে না।

স্টার গ্রুপের চেয়ারম্যান সৈযদ এ.কে. একরামুজ্জামান (সুখন) যিনি পলাতক ফ্যাসিস্ট হাসিনা সরকারের মনোনীত সংসদ সদস্য ছিলেন। শুধু তাই নয়, এবং তার বিরুদ্ধে শত শত কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগও রয়েছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ফ্যাসিস্ট হাসিনা সরকারের মদদপুস্ট হওয়ায় স্টার সিরামিকস কোম্পানির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা সম্ভব হয়নি।

গত ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর স্টার সিরামিকস কোম্পানির প্রায় ৫০ (পঞ্চাশ) কোটি টাকা গ্যাস বিল বকেয়া থাকায় বিতরণকারী সংস্থা জালালাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন নিয়মানুযায়ী গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার উদ্যোগ গ্রহণ করে। কিন্তু স্টার সিরামিকস কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের বাঁধার মুখে সে উদ্যোগ ব্যর্থ হয়। এ বিষয়ে মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরী দাখিল করা হয় যা এই প্রতিবেদকের কাছেও রয়েছে।

পরবর্তিতে একাধিকবারের চেষ্টায় জালালাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন এর শাহাজিবাজার জোনাল বিতরণ অফিসের উদ্যোগে গত ২০ মার্চ, ২০২৫ তারিখে স্টার সিরামিকস কোম্পানির গ্যাস সংযোগ সাময়িক বিচ্ছিন্ন করা হয়। পরিচয় প্রকাশ না করার শর্তে জালালাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন এর একজন দায়িত্বশীল কর্মকর্তা জানায়, স্টার সিরামিকস কোম্পানির বর্তমান গ্যাস বিলের বকেয়ার পরিমাণ প্রায় ৫০ (পঞ্চাশ) কোটি টাকার কাছাকাছি এবং প্রতিষ্ঠানটি বকেয়ার কোন অর্থ পরিশোধ না করেই জালালাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষের নিকট হতে পুনঃসংযোগের অনুমোদন পেতে যাচ্ছে; যা “গ্যাস বিতরণ নীতিমালা ২০১৪” এর সম্পূর্ণ পরিপন্থী।

সংবাদ প্রকাশ করার স্বার্থে উক্ত বিষয় নিয়ে স্টার সিরামিকস লিমিটেডের একাধিক কর্মকর্তাকে মুঠোফোনে কল দিলেও তাদের পক্ষ থেকে কোনপ্রকার সাড়া মেলেনি। পরবর্তীতে ৬-৭ জন অনুসন্ধানী সাংবাদিক তাদের অফিসে গেলে প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শাহানুর ইসলাম সাংবাদিকদের কনফারেন্স রুমে নিয়ে যান পরবর্তীতে উক্ত বিষয় নিয়ে প্রতিবেদন না করার জন্য অনুরোধ করেন।

প্রতিবেদন চলবে…

 

 

জা/প্র/শা/আই

 

আরও খবর: