জাগো কণ্ঠ ডেস্ক ২০ মার্চ ২০২৫ , ১২:৫৭ অপরাহ্ণ
ভেদরগঞ্জ, শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের ভেদরগঞ্জে ডাকাত সন্দেহে স্থানীয় এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (২০ মার্চ) দিবাগত রাতে উপজেলার ছয়গাঁও ইউনিয়নের লাকার্তা গ্রাম থেকে আটক করে এলাকাবাসী। এরপর ভেদরগঞ্জ থানা পুলিশ তাকে সোপর্দ করা হয়। পরে একটি বিস্ফোরক আইনে মামলা দিয়ে তাকে জেলা কারাগারে প্রেরন করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ছয়গাঁও এলাকার আশপাশে রায়হান সরদার মাদক বিক্রি ও নিজে সেবন করে। দিনরাত মাদকক্রেতা ও সেবীদের আনাগোনা থাকে এলাকায়। তার কারণে এলাকার উঠতি বয়সীরা মাদক সেবনে জড়িয়ে পড়ছে। তার কর্মকাণ্ডে এলাকার সবাই অতিষ্ঠ ছিল। গতকাল রাতে প্রকাশ্যে বাড়ির পাশে বসে ইয়াবা সেবন করছিল।
এ সময় এলাকাবাসী ধাওয়া করলে বোমা ফাটিয়ে সে নিজ বাড়িতে আত্মগোপন করে। লোকজন বাড়ি ঘেরাও করে পুলিশে খবর দিলে পুলিশ তাকে আটক করে।
ভেদরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) পারভেজ আহমেদ সেলিম বলেন, গতকাল রাতে এলাকাবাসী তাকে ডাকাত সন্দেহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এসময় এলাকাবাসীর ধাওয়া খেয়ে সে একটি ককটেল বোমা ফাটানোর খবর শুনা গেছে। তাই তাকে বিস্ফোরক মামলায় চালান করা হয়েছে।
শা/আই
















