অর্থনীতি

ঢাকায় কাস্টমস এজেন্টদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  জাগো কন্ঠ ২৮ ফেব্রুয়ারি ২০২৬ , ৫:০৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

Dhaka Customs Agents Association–এর আয়োজনে “বার্ষিক সাধারণ সভা–২০২৫, দোয়া মাহফিল ও ইফতার” গত ২৮ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর সেনা মালঞ্চ–এ আয়োজিত এ অনুষ্ঠানে সমিতির বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।

বার্ষিক সাধারণ সভায় সংগঠনের বিগত বছরের সার্বিক কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং আয়-ব্যয়ের হিসাব বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। পাশাপাশি আগামী দিনের কর্মপরিকল্পনা, সংগঠনের অগ্রগতি এবং সদস্যদের স্বার্থসংরক্ষণে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। সদস্যদের মতামত গ্রহণের মাধ্যমে বেশ কয়েকটি উন্নয়নমূলক সিদ্ধান্ত গৃহীত হয়, যা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করবে বলে আশা প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ ফারুক আলম (স্বত্বাধিকারী, এস এফ ট্রেডার্স), সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মোখলেসুর রহমান লাভলু, সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম স্বপন (ব্যবস্থাপনা পরিচালক, টাঙ্গাইল ট্রেডার্স প্রাইভেট লিমিটেড), অর্থ সম্পাদক মোঃ নজরুল ইসলাম (স্বত্বাধিকারী, প্রগতি কারগো সার্ভিস) এবং দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন দিলু (স্বত্বাধিকারী, দিমুন এন্টারপ্রাইজ)।
সভা শেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে অংশগ্রহণকারীদের সম্মানে ইফতারের আয়োজন করা হয়।

সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ ফারুক আলম স্বাক্ষরিত আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়, সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ও ঐক্যবদ্ধ প্রচেষ্টাই সংগঠনের অগ্রযাত্রাকে আরও শক্তিশালী ও গতিশীল করবে।

আরও খবর: