মতামত

শিশু প্রহরে থাকছে সিসিমপুরের হালুম, শিকু, টুকটুকিরা

  জাগো কণ্ঠ ডেস্ক ৩ ফেব্রুয়ারি ২০২৩ , ৮:২০ পূর্বাহ্ণ

শুরু হয়েছে বাঙালির প্রাণের মেলা ‘অমর একুশে বইমেলা’। আর এই বইমেলার অন্যতম একটি অংশ হলো শিশু প্রহর। বরাবরের মতো এবারও বইমেলার প্রথম শুক্রবারে থাকছে শিশু প্রহরের আয়োজন। 

এবারের বইমেলায় শিশু প্রহরের আয়োজন করেছে সিসিমপুর। উদ্বোধনের পর দেখা মিলবে সিসিমপুরের হালুম, টুকটুকি, শিকু ও ইকরিদের।

সিসিমপুরের স্টল ইনচার্জ সজীব বলেন, মুহাম্মদ জাফর ইকবাল ও বাংলা একাডেমির সদস্য সচিব ড মুজাহিদুল ইসলাম বিকেল ৩টায় এর উদ্বোধন করবেন। বেলা সাড়ে ১১টা, বিকেল সাড়ে তিনটা ও সন্ধ্যা সাড়ে ৬টায় মোট তিনটি প্রহর হবে। শিশুদের জন্য সিসিমপুরের চরিত্র যেমন হালুম, ইকরি ও টুকটুকি থাকবে। এছাড়া শিশুদের জন্য বিভিন্ন ধরনের খেলা, কুইজ, চিত্রাঙ্কন থাকবে।

এর আগে, বুধবার (১ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বইমেলার আঙ্গিকগত ও বিন্যাসে পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে মেট্রোরেল স্টেশন-এর অবস্থানগত কারণে গতবারের মূল প্রবেশপথ এবার একটু সরিয়ে বাংলা একাডেমির মূল প্রবেশপথের উল্টো দিকে অর্থাৎ মন্দির গেটটি মূল প্রবেশপথ হিসেবে ব্যবহৃত হবে। গতবারের প্রবেশপথটি বাহির পথ হিসেবে চিহ্নিত থাকবে। এছাড়া টিএসসি, দোয়েল চত্বর এবং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন অংশে আরও ৩টি প্রবেশ ও বাহিরপথ থাকবে।

আরও খবর: