জাতীয়

মেহেরপুর ও নওগাঁয় হচ্ছে ‘বিশ্ববিদ্যালয়’

  জাগোকন্ঠ ২২ আগস্ট ২০২২ , ১:০০ অপরাহ্ণ

মেহেরপুর ও নওগাঁ জেলায় দুটি বিশ্ববিদ্যালয় স্থাপন করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে দুটি বিশ্ববিদ‌্যালয় আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২২ আগস্ট) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে আইন দুটির খসড়া অনুমোদন দেওয়া হয়।

প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, মেহেরপুরে ‘মুজিবনগর বিশ্ববিদ্যালয়’ এবং নওগাঁয় ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপন করতে আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

আরও খবর: