দেশজুড়ে

মঠবাড়িয়া যুব ফোরামের সভাপতি হলেন এ.কে.এম তৌহিদ এবং সাধারন সম্পাদক সোয়েব খান

  জাগো কণ্ঠ ডেস্ক ৫ মে ২০২৫ , ১১:২৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:
মঠবাড়িয়া যুব ফোরাম ঢাকা (মযুফো) নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্রনেতা ও সিনিয়র ব্যাংকার এ.কে.এম তৌহিদ, এবং সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন সভাপতি রূপনগর থানা যুবদলের সোয়েব খান।

শনিবার (৩ মে) সন্ধ্যায় রাজধানীর কাওরানবাজার একটি রেষ্টুরেন্টে ঢাকায় বসবাসকারী পিরোজপুর জেলা মঠবাড়িয়া উপজেলার যুবকদের নিয়ে “মঠবাড়িয়া যুব ফোরাম ঢাকা” নামে নতুন যুব সংগঠনের আত্মপ্রকাশ করে। ৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির ঘোষনা দেয়া হয় এবং আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেন উপদেষ্টামণ্ডলী।
এই নবগঠিত মঠবাড়িয়া যুব ফোরাম কমিটিতে নির্বাচিত হয়েছেন যারা, সভাপতি এ.কে.এম তৌহিদ সাবেক ছাত্রনেতা ও সিনিয়র ব্যাংকার, সিনিয়র সহ-সভাপতি রাজু আহমেদ রাজা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, সাধারণ সম্পাদক মো: সোয়েব খান সভাপতি রূপনগর থানা যুবদল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এনায়েত হোসাইন ফোরকান সাবেক ছাত্রনেতা ও ঢাকা মহানগর উত্তর যুবদল নেতা,সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আহমেদ লিটন সাবেক ছাত্রনেতা ও ঢাকা মহানগর উত্তর যুবদল নেতা,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহরিয়া মাতুব্বর সুমন,দপ্তর সম্পাদক রাসেল সবুজ।নির্বাহী সদস্য নির্বাচিত হলেন, মোঃ তসলিম আহসান মাসুম ও মোঃ মোস্তাফিজুর রহমান।

উক্ত সংগঠনের উপদেষ্টামণ্ডলী জামাল উদ্দিন খান মিলন সহ-সভাপতি কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি,
কেএম জোবায়ের এজাজ,আহবায়ক কমিটির সদস্য ঢাকা মহানগর দক্ষিণ, খলিলুর রহমান খোকন সাবেক সহ-সভাপতি মঠবাড়িয়া উপজেলা বিএনপি,
সাওগাতুল ইসলাম সাগীর যুগ্ম-সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি, অর্থনীতিবিদ মনিরুজ্জামান মাতুব্বর সাধারণ সম্পাদক মঠবাড়িয়া কল্যাণ সমিতি ঢাকা, এই কমিটির অনুমোদন করেন।

এ সময় উপদেষ্টামণ্ডলী নবগঠিত মঠবাড়িয়া যুব ফোরাম ঢাকা এর নেতৃবৃন্দের উদ্দেশ্য দিকনির্দেশনামুলক বক্তব্য রাখেন।
এসময় মঠবাড়িয়া যুব ফোরামের সকল সদস্য ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স/খা/ম/আই

আরও খবর: