দেশজুড়ে

বৈষম্যবিরধী ছাত্র আন্দোলনে শহীদদের স্বরণে ভেদরগঞ্জ বিএনপি ও অংগসংগঠনের শোকর‍্যালি

  জাগোকন্ঠ ১০ আগস্ট ২০২৪ , ১০:৪৪ পূর্বাহ্ণ

মাহাবুব তালুকদার:

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভেদরগঞ্জ উপজেলা শাখা ও অংগ সহযোগী সংগঠনের উদ্যোগে শোকর‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২ টার দিকে উপজেলার মা প্লাজা থেকে র‍্যালি শুরু হয়ে ভেদেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা করে দলটি।

শোকর‍্যালিতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভেদরগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সভাপতি আবুল হাসেম ঢালী, সাধারণ সম্পাদক বি এম মোস্তফা, মালোয়েশিয়া শাখার সভাপতি হাবিবুর রহমান (রতন) তালুকদার, শরীয়তপুর জেলা শ্রমিক দলের সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাজী এম.এ কাইয়ুম চুন্নু মুন্সী, ভেদরগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সভাপতি আসলাম হোসেন মাঝি ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির আকন, ভেদরগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর দালাল ও সাধারণ সম্পাদক ফারুক তালুকদার, ভেদরগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু সায়েম খান, ভেদরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কামাল রাড়ী, সাংগঠনিক সম্পাদক রাসেল মৃধা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণ করেন এবং নিহতদের পরিবারদের আজীবন ভাতা দেওয়ার দাবি জানায় বর্তমান সরকারের কাছে। স্বৈরাচার সরকারের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করায় তাদেরকে স্মরণ করেছে বিএনপির ভেদেরগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দরা।

আরও খবর: