দেশজুড়ে

পেট্রোল পাম্পে তেল আনলোডের সময় তেলবাহী ট্যাঙ্কারে আগুন

  জাগো কণ্ঠ ডেস্ক ২৬ জুলাই ২০২৩ , ৩:১৫ পূর্বাহ্ণ

নরসিংদীর বেলাবে পেট্রোল পাম্পে তেল আনলোড করার সময় তেলবাহী ট্যাঙ্কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার রাতে উপজেলার পোড়াদিয়া বাজার এলাকার মেসার্স পোড়াদিয়া ট্রেডার্স নামক পেট্রোল পাম্পের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই ট্যাঙ্কারের হেল্পার দগ্ধ হন।

অগ্নিকাণ্ডের ঘটনায় আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে বেলাব ফায়ার সার্ভিস অফিস জানিয়েছে।

বেলাব ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইয়াসিন ইকবাল জানান, ফায়ার সার্ভিস সঠিক সময়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজে লেগে পড়ায় আগুন ট্যাঙ্কারের পিছনের অংশে ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনা যায়। তা না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল।

কিভাবে আগুনে সূত্রপাত সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

আরও খবর: