জাগো কণ্ঠ ডেস্ক ২৩ ডিসেম্বর ২০২৪ , ১০:৫৬ পূর্বাহ্ণ
ভেদরগঞ্জ, শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সুধীজন, বীর মুক্তিযোদ্ধাগন রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র-জনতা এবং নেতৃস্থানীয় সুধিজনের সাথে মতবিনিময় সভা করেছে শরীয়তপুরের নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন।
সোমবার (২৩ ডিসেম্বর) বেলা ১২ টায় ভেদরগঞ্জ উপজেলা অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন। ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল, ভেদরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসেম মাঝি, ভেদরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মি এম মুস্তাফিজুর রহমান, ভেদরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুজ্জামান খানসহ জামায়েত ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবিন্দরা।
সভায় উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন বক্তারা।
















