জামালপুর জেলা প্রতিনিধি:
হত দরিদ্রদের জন্য ত্রান ও দুর্যোগ ব্যাবস্থাপনা মন্ত্রণালয়ের ইজিপিপি প্লান প্রকল্পের অধীনে, ১১০ দিনের গ্রামীণ রাস্তা অবকাঠামো উন্নয়নের জন্য প্রকল্পের, জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ১ নং ডাংধরা ইউনিয়নের ৩-নং ওয়ার্ড ও ৫-নং ওয়ার্ডের ১৪২ জন শ্রমিক মাটি কাটার কথা থাকলেও, প্রকল্পের রাস্তায় গিয়ে কোন শ্রমিক পাওয়া যায়নি।
২ এপ্রিল ( রবিবার) দুপুর ২ ঘটিকার সময় সরেজমিনে গেলে ডাংধরা ইউনিয়নের ৩ ও ৫ নং ওয়ার্ডে কোন শ্রমিকের দেখা মেলেনি।
খোঁজ নিয়ে জানা যায়, এই দুইটি প্রকল্পের বেশিরভাগ শ্রমিক নির্ধারিত সময়ের আগেই কাজ ফেলে চলে যায়।
প্রকল্প দুটি সভাপতির সাথে মুঠোফোনে কথা হলে, তারা জানান, রোজার দিন জন্য সবাই আগেই চলে যায়।
এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মাজহারুল ইসলাম মুঠোফোনে জানান,সময় ফাঁকির ব্যাপারে খোঁজ নিয়ে,অবশ্যই উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।