জাগোকন্ঠ ১৯ ফেব্রুয়ারি ২০২৪ , ৮:১৮ অপরাহ্ণ
মো.শাহাদাত হোসেন (গোসাইরহাট) শরীয়তপুর:
সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ কৃষি ব্যাংক গোসাইরহাট শাখার গ্রাহক সেবার মানোন্নয়নে এক মত বিনিময়ের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন ফরিদপুরের বিভাগীয় মহাব্যবস্থাপক মো. খোরশেদ আলম।
মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মো.মেহেদি হাসান
সভাপতিত্বে সন্মানিত অতিথি হিসাবে গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সবিতা সরকার,বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা মো. আসলাম হোসাইন
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষি ব্যাংক ফরিদপুরের বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা মো. আসলাম হোসেন। গোসাইরহাট শাখা ব্যবস্থাপক খন্দকার নাজমুল হোসাইন, এবং হাটুরিয়া বাজার শাখা ব্যবস্থাপক মো.গোলাম সরওয়ার,নাগেরপাড়া বাজার শাখা ব্যবস্থাপক মো.রাশেদ, কোদালপুর বাজার শাখার ব্যবস্থাপক মো.সোহাগ, প্রমুখ। আতিকুর রহমান গ্রাহকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন।
উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে মহাব্যবস্থাপক গ্রাহকদের প্রশ্নের জবাব দেয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।












