Jahirul Hasan
প্রকাশ : Oct 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাংবাদিক কাজী শাকিলের নিঃশর্ত মুক্তির দাবিতে বিপিজেএফের মানববন্ধন

স্টাফ রিপোর্টার: 

বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের (বিপিজেএফ) কেন্দ্রীয় কমিটির সভাপতি সাংবাদিক কাজী শরিফুল ইসলাম শাকিলের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে সংগঠনটি।

রোববার (১১ অক্টোবর) সকাল ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিপিজেএফ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিপিজেএফ ঢাকা মহানগরের প্রধান সমন্বয়ক মো. হাফিজ উদ্দিনের সভাপতিত্বে এবং সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. রোমান আকন্দের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান। প্রধান বক্তা ছিলেন বিপিজেএফ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাহাবুব আলম বাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের চেয়ারম্যান মো. খায়রুল আলম রফিক, দৈনিক বর্তমান দিনের প্রধান সম্পাদক মো. মতিউর রহমান, দৈনিক সমাবেশের নির্বাহী সম্পাদক মো. রফিকুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের যুগ্ম সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা বাচ্চু।

মানববন্ধনে বক্তব্য দেন বিপিজেএফের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম রেজাউল করিম, মানবাধিকার সম্পাদক জাকিয়া হোসেন, সহ-সম্পাদক মরিয়ম আক্তার মারিয়া, শারমিন আক্তার ও ফয়সাল হাওলাদার প্রমুখ।
এ সময় বিপিজেএফের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর আলম প্রধান সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাধীনভাবে দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন। তিনি সাংবাদিক কাজী শরিফুল ইসলাম শাকিলের বিষয়টি যথাযথভাবে পর্যালোচনা করে ন্যায়সংগত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

প্রধান বক্তা মাহাবুব আলম বাবু সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে তিনি কাজী শরিফুল ইসলাম শাকিলের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা যথাযথ তদন্ত ও আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করা উচিত। তাঁরা সাংবাদিক শাকিলের মামলার বিষয়টি নিরপেক্ষভাবে পর্যালোচনা করে ন্যায়বিচার নিশ্চিত করা এবং তাঁর নিঃশর্ত মুক্তির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসি

1

ইসরায়েলি অবৈধ বসতির পণ্য নিষিদ্ধ করলেও যুক্তরাজ্যের নীতিতে ফ

2

জ্বালানি সংকটে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

3

বেরোবিতে পাঁচ দফা দাবিতে শিবিরের নেতাকর্মীদের স্মারকলিপি

4

মেসির বিদায়ী ম্যাচ নিয়ে যা জানালেন স্কালোনি

5

সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

6

রিপাবলিক বাংলা ছাড়লেন ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

7

জাপানে জুলাই মাসে মূল্যস্ফীতি বেড়ে ১.৮ শতাংশে দাঁড়িয়েছে

8

ইমারত নির্মাণ আইন সংশোধনে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে নতুন ক

9

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ ন

10

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

11

রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র সংগ্রহ বিএনপির

12

রুশ ড্রোন ঠেকাতে হিমশিম খাচ্ছে ইউক্রেন, ভরসা এখন ৫০ বছরের পু

13

আকস্মিক বন্যা : নেপাল-তিব্বতে নিখোঁজ বেড়ে ১ হাজার ৩৮৪

14

নতুন কুঁড়ির চ্যাম্পিয়ন কিসকুর মাকে চাকরি দেবেন ক্রীড়া প্রতি

15

গোপনে বিয়ে, পাঁচ মাসের মাথায় বিচ্ছেদ বাদশাহ-ইশার

16

ধর্ষণ মামলায় ভারতীয় ক্রিকেটারকে গ্রেপ্তারের নির্দেশ

17

পাকিস্তান সেনাবাহিনীতে এতো রদবদল কেন?

18

গ্রিন-স্মিথ জুটিতে পেছনে পড়ল বাংলাদেশ

19

‘নজরুল বর্ষ’ উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বো

20