দেশজুড়ে

দেওয়ানগঞ্জে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত।

  জাগোকন্ঠ ১৭ জানুয়ারি ২০২৩ , ১২:৫৮ অপরাহ্ণ

জামালপুর জেলা প্রতিনিধিঃ

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় ৫১ তম শীতকালীন জাতীয় স্কুল মাদ্রাসা কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে, আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর-১ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব আবুল কালাম আজাদ এম পি ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোলায়মান হোসেন চেয়ারম্যান দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ ।
শেখ মোহাম্মদ নুরুন্নবী অপু মেয়র দেওয়ানগঞ্জ পৌরসভা।
শাহজাহান আকন্দ সাধারণ সম্পাদক দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। দেওয়ান ইমরান ভাইস চেয়ারম্যান দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ। হারুন অর রশিদ সদস্য জামালপুর জেলা পরিষদ। সাংবাদিক বৃন্দ সহ প্রমূখ। সভাপতিত্ব করেন কামরুন্নাহার শেফা নির্বাহী অফিসার দেওয়ানগঞ্জ উপজেলা।

আরও খবর: