দেশজুড়ে

নারায়নপুরে ডিলারের বিরুদ্ধে চালের কার্ড বাণিজ্যের অভিযোগ

  জাগোকন্ঠ ৩০ অক্টোবর ২০২২ , ৫:৩৪ অপরাহ্ণ

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নারায়নপুরে খাদ্যবান্ধব কর্মসুচির চালের কার্ড বানিয়ে দেওয়ার কথা বলে শাহীন বেপারী(৩০)’র কাছ থেকে ৩ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে ডিলার শহীদুল ইসলাম স্বপন বেপারীর বিরুদ্ধে।

সরকার ৩০ কেজি বস্তায় উপকারভোগীকে চাল দেয়ার নিয়ম করে দিলেও এই ডিলার পূর্বে প্রতি মাসেই তা বস্তা ভেঙ্গে চাল বিক্রি করতেন। প্রতি কার্ডে চাল উজনে কম দিতেন। কার্ডধারীরা ক্ষমতায় দুর্বল ও গরিব হওয়ায় ভয়ে প্রতিবাদ করতে পারেনি। এছাড়াও অধীকাংশ কার্ডধারীদের চাল তাদেরকে না দিয়ে সেই চাল কিছু অসাধু ব্যবসায়ীদের কাছে বিক্রি করতো এমনটাই জানিয়েছেন ভুক্তভোগীরা। এবার নারায়নপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা শাহীন বেপারীর থেকে ১৫ টাকা কেজি চালের রেশন কার্ড করে দেয়ার কথা বলে ৩ হাজার টাকা চাদাঁ নেয়ার অভিযোগ ডিলারের বিরুদ্ধে।

এবিষয়, অভিযোগকারী শাহীন বেপারী বলেন,আমি গরিব মানুষ। সরকারি ১৫ টাকা কেজি চালের কার্ড করতে গেলে ডিলার স্বপন বেপারী আমার কাছে ৩ হাজার টাকা চায়। আমি ২ হাজার টাকা দিয়েছিলাম। পরে সে বলে ২ হাজার টাকায় কার্ড হবে না।পরে অনেক কষ্ট করে আরো ১ হাজার টাকা দিয়ে মোট ৩ হাজার টাকা দেই। তার পরেও আমার কার্ড হলো না। সে আমার টাকাও ফিরত দেয় না। পরে শুনলাম কার্ড করতে নাকি কোন টাকা পয়সা লাগে না।

এবিষয় অভিযুক্ত ডিলার স্বপন বেপারীর সাথে কথা বলতে চাইলে মুঠুফোনে বলেন, আমি কিছু করি নাই বলে তরিগরি করে লাইনটি কেটে দেন।

ভেদরগঞ্জ উপজেলা খাদ্য কর্মকর্তা (অতিরিক্ত) মাহামুদুল হাসান বলেন, আমাদের খাদ্যবান্ধব কর্মসুচির আওতায় কার্ড করতে কোন রকমের টাকা পয়সা দরকার হয় না। যদি কোন ডিলার টাকা নিয়ে থাকে প্রমানিত হয়। তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুলাহ আল মামুন বলেন, খাদ্যবান্ধব চালের কার্ড করতে কোন রকম টাকা পয়সার দরকার নেই। চেয়ারম্যান, মেম্বাররা নামগুলি যাচাই বাচাই করে অসহায় দারিদ্র পরিবারকে উপজেলা খাদ্যবান্ধব কমিটির অনুমোদনে কার্ড দিতে পারবে। তাই ডিলার যদি টাকা নিয়ে থাকে এবিষয় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর: